![]() |
| স্বামী ভূতেশানন্দ |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভক্তি কে সাক্ষাৎ ফল না বলে ””ফলরূপা”” বলেছেন ।
কারণ যে কোন কর্মের ফল হচ্ছে উৎপন্ন বস্তু । কিন্তু ভক্তি উৎপন্ন বস্তু নয়, ভক্তি আমাদের অস্তিত্বের, আমাদের সত্তারই উপাদান । কর্ম বা সাধন দ্বারা আমরা যে বস্তু লাভ করি তা আবার বিনষ্ট হতে বাধ্য। প্রাকৃতিক নিয়মেই হচ্ছে যা অনিত্য তা হারাতে হয়। অর্থাৎ কোন এক সময় তার বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু যদি কেউ একবার যদি ভক্তি লাভ করেন, সে ভক্তির আর ক্ষয় নেই । এইটি বোঝাবার জন্য ফলরূপা বলা হয়েছে । এ যেন কোন প্রাপ্তি বলে মনে হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে কোন কর্ম বা সাধনের দ্বারা লব্ধ আর পাঁচটা কর্মফলের মতো এই ভক্তি বস্তুটি নয়——–এই ই তাৎপর্য ।
ভক্তি স্বয়ং সাধ্য এবং তা আমাদের হৃদয়ে নিত্য বর্তমান। তাই কোন প্রয়াসের দ্বারা তাকে সাধিত করতে হয় না । সাধনার দ্বারা পথের বিঘ্নগুলি অপসারিত করে তাকে প্রকাশিত করে দিতে হয় মাত্র ।
——–স্বামী ভূতেশানন্দ ।
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
