এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া, ‘জন্ম-জন্মান্তরের মা’, ‘সতেরও মা, অসতেরও মা’ ছাড়া আর কে দেখাইতে পারে! – স্বামী সারদেশানন্দ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Sri Sarada Devi
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }

Sri Sarada Devi

জয়রামবাটী গ্রামে একটি বালবিধবা ছিল, অতি গরিব দুঃখিনী, মজুরি মেহনৎ করিয়া গতর খাটাইয়া কষ্টে দিন গুজরান করিত। কবে বিবাহ হইয়াছিল, স্বামী কিরূপ, কখন বিধবা হইয়াছে, কিছুই জ্ঞান নাই। যখন একটু বয়স হইল, তখন বুঝিল – সে বিধবা, তাহার আর বিবাহ হইবে না, সংসারসুখ ভোগে তাহার অধিকার নাই। ভক্তগণের জিনিসপত্রের বোঝা বহিবার জন্য মায়ের বাড়িতে তাহার যাতায়াত আছে। মা স্নেহ-মমতা প্রদর্শন করেন। ক্রমে সে পূর্ণ-যৌবনা হইল, একটি যুবকের সহিত অবৈধভাবে মিশিবার ফলে ব্যাপার বহুদূর গড়াইয়া জানাজানি হইল। হৃদয়হীন সমাজপতিগণ এতকাল এই অনাথার কোন খোজ-খবর রাখেন নাই। তাহাকে সৎশিক্ষা দিবার কোন ব্যবস্থাই করেন নাই, এইবার দুঃখিনীর প্রতি তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়িল। মাতব্বরগণ মিলিয়া যুক্তি পরামর্শ করিলেন। অভাগিনীর গঞ্জনা-লাঞ্ছনা চলিল। জয়রামবাটি গ্রামে পল্লির রীতিনীতি অনুযায়ী এই ব্যাপার লইয়া তুমুল আলোচনা দলাদলির সূত্রপাত হইল। মা সব কথা শুনিয়া সেই অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভাবিয়া অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হইলেন। কিন্তু ভগবানের নিকট প্রার্থনা ভিন্ন তিনি আর কি করিতে পারেন!


ভগবানের করুণা হইল। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানস্থানীয় জমিদারের একজন হস্তক্ষেপ করিয়া গোলমাল মিটাইয়া দিলেন। গ্রামে শান্তি হইল। মা শুনিয়া আশ্বস্তা হইলেন, হাঁফ ছাড়িয়া বাঁচিলেন। কয়েক দিন পর তাঁহার সেই জমিদার-সন্তানটি প্রণাম করিতে আসিলে প্রসন্নচিত্তে তাহাকে স্নেহাশীর্বাদ করিয়া বলিলেন, “বাবা! দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শূনে আমার প্রাণ ঠাণ্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন।“

যাহাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া, ‘জন্ম-জন্মান্তরের মা’, ‘সতেরও মা, অসতেরও মা’ ছাড়া আর কে দেখাইতে পারে! – স্বামী সারদেশানন্দ।

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started