ধ্যান করলে কী হয় II What is meditation?

নাম – ধ্যান করলে কী হয় – অনেকে বলে। 

SRI RAMAKRISHNA
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; direction: ltr; font-variant: normal; color: #181818; letter-spacing: normal; line-height: 120%; text-align: left; orphans: 2; widows: 2; text-decoration: none } p.western { font-family: “Merriweather”, “Georgia”, serif; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } p.cjk { font-size: 15pt } p.ctl { font-family: “inherit”; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } a:link { so-language: zxx }

SRI RAMAKRISHNA
তুমি করলেই না , বুঝবে কি করে ? যে চিনি খায়নি সে কি করে বুঝবে চিনি কি ? চিনি খেলে বুঝতে পারবে । আগে নামধ্যান কর , তাহলেই বুঝবে নামধ্যানে কী হয় । ঠাকুরের প্রত্যেকটা আদেশ পালন কর , ঠাকুরের বাণীর অজস্র বই আছে , কিভাবে হওয়া যায় তা পড়, ভাব কী হবার আছে , কী করণীয় আছে। সেটা বের করে সেভাবে চল , তোমাকে দেখে মনে হবে ইনি ঠাকুরের , ইনি মহাপুরুষ , কারও বাড়ী গেলে লোকে বলবে –  এনার মাধ্যমে আমার বাড়ীতে ঠাকুরের পদার্পণ ঘটল ।
সবাইকে নিয়ে চলেন , কাউকে বাদ দেবেন না । অনেক লোক আপনার নিন্দা করবে , শত্রুতা করবে – কান দেবেন না । দুঃখিত হবে না।
আমাদের ধৃতিমান ( সিং ) সুন্দর -সুন্দর গান লেখে , ভজন লেখে  – ঠাকুর সম্বন্ধে। ঠাকুরের গুণের বর্ণনা দিতে গিয়ে অনেক adjective ( বিশেষণ ) ব্যবহার করে । একটা কথা বার-বার ব্যবহার করে – সমদর্শী। সূর্য যেমন ছোট-বড় , ভাল–মন্দ দেখে না , সবাইকে সমান ভাবে আলো দেয় । ঐ হচ্ছে ঈশ্বরের ভালোবাসা । সাধু-সন্তই হোক , পরম পাপীই হোক , ঠাকুর সবাইকে বুকে টেনে নেন , মুক্তির পথ দেখান । আমিও যেন সবাই কে আপন করে মুক্তির পথ দেখাতে পারি । আমিও মুক্তি পাব , সেও মুক্তি পাবে।  আর যদি মান -অভিমান নিয়ে চলি , আমার চিন্তা — ভাবনা – কর্মের সাথে আরেকজনের পদ্ধতির মিল হচ্ছে না দেখে তাকে দূরে রাখি , তাহ’লে মিলন হবে না । তাহলে সেও ঠাকুরের হবে না , আমিও ঠাকুরের হব না । সে না ভালবাসতে পারে , আমি তো ভালবাসতে পারি । বীরের মত বলবো ভালবাসি তোমাকে । প্রেম দিয়ে অপ্রেমকে জয় করা যায় । 

অপ্রেম দিয়ে অপ্রেমকে কেউ কখনও জয় করতে পারেনি ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started