ঋর্ষী উত্তর দিলেন_-আত্মাই তার আলোকের কাজ করে। অন্যআলোকগুলি বর্হিজগতের, তারা কাজ করে__ মানুষের জাগ্রত অবস্থায়। স্বপ্ন ও সুষুপ্তি অবস্থায় আত্মজ্যোতিই মানবের সহায়ক, তাই দিয়েই তার জ্ঞান, ক্রিয়া ও আনন্দাস্বদন চলতে থাকে। এঁকে কেউ আলোকিত করে না, কিন্তু ইনিই অন্য সব কিছুকেই আলোকিত করেন। আত্মজ্ঞান অবস্থায় এক মাত্র এই আলোকই প্রজ্বলিত থাকে এবং তা আপন জ্যোতিতে।।
স্বামী যতীশ্বরানন্দ।
——-++——
স্বামী যতীশ্বরানন্দ।
——-++——
বৃহদারণ্যক উপনিষদে অন্তরালোকের বিষয়ে একটি অপূর্ব আলোচনা আছে—
একদা মহান ঋষি যাজ্ঞবল্ক্য জনক রাজার সভায় উপস্থিত হলে মানুষ যে আলোকের সাহায্যে কর্ম করে ও বিষয় দর্শন করে থাকে তার সন্বন্ধে রাজা তাঁকে প্রশ্নের পর প্রশ্ন করেছিলেন। যাজ্ঞবল্ক্য যোগ্য উত্তরও দিয়েছিলেন। তিনি বলোন, মানুষের সাহায্যার্থে প্রথমে সূর্যই আলোকের কাজ করে, সূর্য অস্ত গেলে__ চন্দ্র, চন্দ্রও অস্ত গেলে__অগ্নি, আগুন নিভে গেলে __ শব্দ, এগুলি পরপর মানবের সাহায্যকল্পে আলোকরূপে কাজ করে। শেষে রাজা প্রশ্ন করলেন, সূর্য, চন্দ্র, অস্ত গেলে, আগুন নিভে গেলে শব্দ থেমে গেলে,__ হে যাজ্ঞবল্ক, আলোকরূপে মানুষের সাহায্যার্থে কে কাজ করে?
