Ma sarada devi ..swami vimolatmananda

” আমার জীবনদাত্রী মা ”
……………………………
হুগলী জেলার গুরাপ গ্রাম ।১৯৪২ সাল ।
স্বনামধন্য অঙ্কের শিক্ষক কেশবচন্দ্র নাগ শ্রী মায়ের মন্ত্র – শিষ্য। কেশব বাবু কঠিন রোগে শয্যাশায়ী । ডাক্তার দেখছেন–কিন্তু রোগ কমেনি । বরং রোগের প্রকোপ বেড়েই চলেছে । বাড়ির লোকেরা ভীত । কূলকিনারা পাচ্ছেন না ভেবে । বাঁচার আশা ক্ষীণ । তবে চিকিৎসায় নেই কোন ত্রুটি । ক্রমে শ্বাসকষ্ট শুরু হলো । ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে । বাড়ি থেকে কে যেন গেল অক্সিজেন সিলিন্ডার আনতে বর্ধমান । সেই রাত টা আমার স্পষ্ট মনে আছে ।
কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেল । বুঝিবা শেষ রাত । বাড়িতে কারও চোখে ঘুম নেই । হটাৎ মায়ের কথা মনে পড়লো ।
মা কে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন মা কালি স্বয়ং । আমার এই দুঃসময়ে মা কি আমাকে বাঁচাবেন না ? বার বার শুধু তাঁর কথা ভাবছি । তাঁকে ডাকছি হাত পা নাড়ার ক্ষমতা নেই । শুধু কাঁদছি , আর কাঁদছি।এমন সময় ঘটনাটা ঘটলো । হটাৎ স্পষ্ট দেখলাম ,মায়ের মত কে যেন আমার মাথার কাছে এসে দাঁড়ালেন । হ্যাঁ , মা – ই -তো ! সেই মুখ , সেই চোখ , সেই সরু লাল পাড় শাড়ি । দু চোখে করুণা ঝরে পড়ছে । মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন । ওঃ , কি সুখস্পর্শ ! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি । আমি হাত পা নাড়তে পারছি । হয়তো কথাও বলতে পারব। মা আমাকে সাদা একটা গুলি , অনেক টা ন্যাপথ্যালিন এর মতো , খাইয়ে দিলেন । গুলিটা যত গলা দিয়ে নামছে তত ই আমার মনে হচ্ছে আমার সকল রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে ।তারপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই ।
ভোর বেলা ঘুম ভাঙল ।মনে হলো আমার শরীরে কোন কষ্ট নেই , কোন যন্ত্রণা নেই , কোন রোগ নেই ।আমি সুস্থ — সম্পূর্ণ সুস্থ । নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম ।সবাইকে অবাক করে হাঁটলাম ।সকালে ডাক্তার এলেন । খুব জোরের সাথেই বললামঃ ” ডাক্তার বাবু আমি সেরে গেছি । আমি ভালো হয়ে গেছি । ”ডাক্তার অবাক ।বললেন , ” ভগবান ই তোমাকে বাঁচিয়েছেন ” ।অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল । আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম । সুস্থ হয়ে উঠলাম নয় , আমি দ্বিতীয় বার জীবন পেলাম ।” এই অভূতপূর্ব ঘটনায় অভিভুত উচ্চশিক্ষিত বিজ্ঞান মনস্ক কেশবচন্দ্র নাগ । অঘটন আজও ঘটে —– যার কোন দর্শন শাস্ত্রে ব্যাখ্যা মেলে না । শুধু মাত্র তিন টি শব্দে গনিতবিদ কেশব চন্দ্র নাগের পরম অনুভুতি প্রকাশঃ – ” আমার জীবনদাত্রী —— মা ”।।
                                                                                                          ”স্বামী বিমলাত্মানন্দ ”

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started