" এবার উনি এসেছিলেন নমস্কার করে জগত্ জয় করতে । কৃষ্ণ অবতার বাঁশি , চৈতন্য অবতার নাম , আর এবারের অস্ত্র নমস্কার । "

✿ ঠাকুরকে যেরূপ দেখিয়াছি ✿ পর্ব -23 ( স্বামী অদ্ভুতানন্দ )

    একদিন গিরিশবাবু ঠাকুরকে দুই হাত জোড় করে নমস্কার করেন । অমনি ঠাকুর আমাদের সামনে গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করলেন । গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন । ঠাকুর আরও নিচু হয়ে তাঁকে নমস্কার করেন । এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবত হোলেন , সেইবার ঠাকুর তাঁকে আশীর্বাদ করলেন । পরে তাই তো গিরিশবাবু বলতেন – ” এবার উনি এসেছিলেন নমস্কার করে জগত্ জয় করতে । কৃষ্ণ অবতার বাঁশি , চৈতন্য অবতার নাম , আর এবারের অস্ত্র নমস্কার । “

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started