.আজ অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্দশী। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ স্বামী শিবানন্দ মহারাজের জণ্মতিথি। আধ্যাত্মিক জগতে যিনি শ্রীরামকৃষ্ণের কৃপায় সম্পূর্ণ কামজয়ী হয়ে সন্ন্যাসী মহলে “মহাপুরুষ মহারাজ” নামে পরিচিত হয়ে উঠেছিলেন।
তাঁর উচ্চ আধ্যাত্মিকতার একটি নিদর্শন আজ বলছি। মহাপুরুষ মহারাজ যখন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হয়েছেন তখন একবার একটি স্ত্রীলোক দীক্ষার্থী হয়ে এলেন, তিনি মহারাজকে জিজ্ঞাসা করেন যে “আচ্ছা আগামীকাল তো আমার দীক্ষা, আমায় দীক্ষার জন্য কি কি আনতে হবে মহারাজ?” এই প্রশ্নের উত্তরে তিনি কিছুক্ষণ চুপ থেকে আনমনা ভাবে সেই মহিলা ভক্তটি কে বললেন “একটি প্রাণ আনতে পারো মা? দীক্ষা নেবার মত একটি প্রান? দীক্ষা সবাই পায়, কিন্তু নেয় না কেউ, কেউ ‘গ্রহণ’ করে না।”