![]() |
| swami Swatantananda |
শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু বললেন না তো যে, হে অর্জুন, আমি দেখছি যাতে এখন থেকে তোমার আর কোনও কষ্ট না হয়?
বরং বললেন, ওহে, আমাকে স্মরণ করে কষ্টগুলোর সঙ্গে যুদ্ধ করো। তার মানে, কষ্ট ইনেভিটেবল। ও থাকবেই। তুমি পালিয়ে যাবে, না যুদ্ধ করবে, সে তোমার ব্যাপার। এবং যুদ্ধ করার সময় আমাকে মনে রেখে আমার বলে বলীয়ান হবে, নাকি নিজের অহংকারের বেলুন ফুলিয়ে শেষে ফাটবে, সেও তোমার ব্যাপার। আর যুদ্ধের ফল আমি ঠিক করে রেখেছি, তুমি ফাইট করে হারলে বীরের মত মরবে, জিতলে জগৎ ভোগ করবে। আর ফাইট না করলে মরার আগেই মরবে, কাপুরুষের মতন। মোট কথা, বাপু হে, যুদ্ধটা ইনেভিটেবল। ও আমিও থামাতে পারি না। মরতে জন্মেছিলে কেন? জীবন জিনিসটাই যুদ্ধময়। এ কথার আর অন্যথা হবার জো নেই!
