Swami Bhuteshananda Question_Answer


Swami Bhuteshananda

প্র: সাধক যে এগোচ্ছে তার ঠিক ঠিক মাইলস্টোন কি ?

: ভাগবতে মাইলস্টোনের কথা আছে
ময্যর্পিতাত্মন: সভ্য নিরপেক্ষ্যস সর্বত্র:
ময়াত্মন: সুখং যৎ তৎ কুত: স্যাদ্বিযয়াত্মনাম্ ||”
এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে, বিষয় বাসনা ত্যাগ করে তাঁর কাছে যে ভক্ত নিজেকে অর্পণ করে ভগবান সেই ভক্ত হৃদয়ে বাস করেন, সেই আনন্দ সুখ কোন বিষয়াসক্ত ব্যাক্তি অনুভব করতে পারে না |
ভাগবতের একাদশ স্কন্ধে আরও অনেক জায়গায় এই মাইলস্টোনের উল্লেখ আছে | বিষয়ে তিনিটি প্রধান লক্ষন আমাদের মনে রাখার প্রয়োজন
() ভগবানের প্রতি ক্রমশ অনুরাগ বাড়বে |
(
) সংসারের প্রতি আকর্ষন কমবে |
(
) ভগবৎ তত্ত্ব ক্রমশ পরিস্ফুট হবে |
বিচার না করলেও চলবে, ভগবানের স্বরুপ আপনিই প্রতিভাত হয়ে সংশয়ের নিবৃত্তি হবে | ভগবান আছেন তিনি নিত্যএই বিশ্বাস একবার মানুষের মনে দৃঢ় হলে তার সমস্ত জীবনধারা বদলে যায় | ঠাকুর বলছেন একজন চুরি করতে যেখানে গিয়েছে , তার পাশের ঘরে সোনা আছে, তখন চোর কি চুপ করে সেখানে বসে থাকবে ? সে ছটফট করবে এবং পাশের ঘরে ঢুকে সোনা নেবার জন্য সবরকম ভাবে চেষ্টা করবে | ভগবানের জন্য ঠিক তেমনি তীব্র ব্যাকুলতা হলে তবে বোঝা যাবে তিনি একমাত্র পরমার্থ |
(অমৃত কথা)

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started