তাঁরা আপনজন – ভালোবাসার পাত্র…………
কোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় তাঁর জন্যে শরবৎ তৈরী করে ঠিক হয়েছে কিনা দেখার জন্যে আমি তা চেখে তাঁকে দিয়েছিলাম। মা কিন্তু তা জানতেন না। তার দুই তিন দিন পরে মা নিজেই বললেন, “দেখ বাবা, ভালবাসার জনকে কোনকিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেওয়া খুব ভাল।” তখন আমি বললাম, “মা আমি তো আপনার শরবৎ চেখে দেখেছিলাম।” তিনি বললেন, “বেশ করেছিলে, বাবা, ভালবাসার পাত্রকে ঐভাবেই দিতে হয়। শোননি, রাখালরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেবার আগে নিজেরা চেখে দিত?”……….. –
স্বামী বিশ্বেশ্বরানন্দ