//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরমপুরুষ শ্রীরামকৃষ্ণলেখক :: অচিন্ত্যকুমার সেনগুপ্ত
![]() |
|
Sri Ramakrishna
|
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুচি-অশুচি জ্ঞান নেই —এ কেমনতর উন্মাদ! ভীষণ বিরক্ত হল হৃদয়।
এখন গাড়ী যদি ফসকে যায় উপায় কি হবে?
হটাৎ হৃদয়ের সেই সাধুর কথা মনে পড়ে গেল, সেই জ্ঞানোন্মাদ সাধু। উলঙ্গ, গায়ে-মাথায় ধুলো, বড়-বড় নখ-চুল-দাড়ি, ঁকাধে মড়ার ঁকাথার মত একটা ঁছেড়া ঁকাথা। কালীঘরের সামনে দাঁড়িয়ে গমগমে গলায় এমন স্তব পড়লে যে মন্দিরটা পর্যন্ত ঁকাপতে লাগল থরথর করে। প্রসাদ পেতে কাঙালীরা যেখানে বসেছে পাত পেড়ে সেখানে গিয়ে বসলে। তাড়িয়ে দিলে বটে কিন্তু উপবাসী রইলে না। যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলেছে সেখান থেকে কুকুরদের সঙ্গে ভাগ করে এঁটো ভাত খেতে লাগল —–
মামা বললে,” ওরে হৃদু, এ যে উন্মাদ নয়, এ জ্ঞানোন্মাদ।”
তাই শুনে হৃদয় দেখতে ছুটল। বাগান পেরিয়ে চলে যাচ্ছে সাধু হৃদয় তার পিছু নিলে। বললে,” মহারাজ, ভগবানকে কেমন করে পাব কিছু বলে দিয়ে যান —-“
পাগলের দৃকপাত নেই। হৃদয়ও নাছোড়বান্দা। সঙ্গে-সঙ্গে চলেছে, আর মুখে সেই এক বুলি। “ভগবানকে কেমন করে পাব? কোথায় পাব?”
হটাৎ রুখে দাঁড়াল পাগল। পথের ধারে নর্দমা ছিল তারই জল দেখিয়ে বললে,” এই নর্দমার জল, আর ঐ গঙ্গাজল যখন এক বোধ হবে, তখন পাবি।”
তখন? এটা কি একটা মনের মত কথা হল? নিশ্চয়ই অনেক তর্ক-তত্ত্ব আছে। হৃদয় ফের পিছু নিল। বললে,” মহারাজ আমাকে আপনার চেলা করে সঙ্গে নিন।”
তবে রে? মাটি থেকে একটা ইট তুলে নিল পাগল। হৃদয়কে মারতে তাড়া করলে। হৃদয় ছুটে পালাল, দেখতেও পেল না কোন দিক দিয়ে চলে গেল সেই জ্ঞানোন্মাদ।
মামাও এখন দেখি সেই অবস্থা। নইলে বিষ্টাময় মাঠে বসে শিবপূজা!
শুচি-অশুচি জ্ঞান-অজ্ঞানের পারে যেতে না পারলে ভগবানের স্পর্শ পাওয়া যাবে না। ঐ দ্বন্দ্ববোধের উর্ধেই তো সেই ভূমা-ভূমি।
‘শুচি-অশুচি লয়ে দিব্যঘরে কবে শুবি। তাদের দুই সতীনে পিরীত হলে তবে শ্যামা মা’রে পাবি।’
।। ওঁ ভগবতে শ্রীরামকৃষ্ণায় নম: ।।
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Ramakrishna
|
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});