//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাশী ধামে মা গঙ্গা স্নান সেরে অসি ঘাট থেকে গেলেন অসি মাধব দর্শনে ।
অসি মাধব জগন্নাথের রূপ । বিগ্রহ দর্শনে সানন্দ- বিস্ময়ে মাতা বলিয়া উঠিলেন ,- ওমা কাশীতেও জগন্নাথ এসে বসে আছেন ! তা বেশ হয়েছে ,যিনি জগন্নাথ তিনি ই বিশ্বনাথ। মন্দির হইতে বাইরে আসিতেছেন ,এমন সময় কোথা হইতে এক সধবা নারী ছুটিয়া আসিয়া মাতা ঠাকুরানীর পায়ে পুষ্পাঞ্জলি দিলেন ।মা স্তম্ভিত হয়ে বললেন — কেন এমন করলে মা?একা মেয়ে মানুষ , তুমি এখানে এলেই বা কি করে ?নারী বিনয় বচনে বলিলেন ,- তবে শুনুন মা । ভোর রাতে স্বপ্ন দেখলুম -আমার ইষ্ট দেবী বলছেন আমায় যদি দেখতে চাস , ফুল বেলপাতা নিয়ে চলে আয় অসি ঘাটে । তুই গিয়ে প্রথম যাকে দেখবি সেই আমি। —
আমি দূর থেকে প্রথম আপনাকেই দেখতে পেয়েছি , তাই আপনার পায়ে অঞ্জলি দিলাম ,এই ফল টিও আপনি দয়া করে গ্রহন করুন মা।ঈষৎ – হাস্যে মাতা ফল টি গ্রহন করিলেন ।তাহার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন ,–তোমার ইষ্ট লাভ হোক মা ।
শ্রীশ্রী দুর্গাপুরী দেবী