The Open Secret “5 JANUARY 1900.
“কতবার আমি অনাহারে, বিক্ষতচরণে, ক্লান্তদেহে মৃত্যুর সম্মুখীন হয়েছি। কতবার দিনের পর দিন এক মুষ্টি অন্ন না পেয়ে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। তখন অবসন্ন শরীর বৃক্ষছায়ায় লুটিয়ে পড়ত, তখন মনে হতো প্রাণবায়ূ বেরিয়ে যাচ্ছে। কথা বলতে পারতাম না, চিন্তাও অসম্ভব হয়ে পড়ত; আর অমনি মনে এই ভাব উঠত, ‘আমার কোন ভয় নেই, মৃত্যু ও নেই ; আমার জন্ম কখনও হয়নি, মৃত্যুও হবে না; আমার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সোহহম, সোহহম। সারা প্রকৃতির ক্ষমতা নেই যে আমায় পিষে মারে। প্রকৃতি তো আমার দাসী। হে দেবাদিদেব, হে পরমেশ্বর, নিজ মহিমা প্রকাশ কর, স্বরাজ্যে প্রতিষ্ঠিত হও! উত্তিষ্ঠিত জাগ্রত! বিরত হয়ো না।’ অমনি আমি পুন: বল লাভ করে উঠে দাঁড়াতাম; তাই আমি আজও বেঁচে আছি।”
লস এঞ্চেলিসে বক্তৃতা
‘দ্য ওপেন সিক্রেট ‘
৫ জানুআরি ১৯০০।
‘দ্য ওপেন সিক্রেট ‘
৫ জানুআরি ১৯০০।