স্বামী বিবেকানন্দ –শ্রীরামকৃষ্ণের প্রানপ্রিয় “আদরের “নরেন ” সম্পর্কে শ্রীশ্রীঠাকুরের উক্তি
“নরেন্দ্রের খুব উঁচু ঘর — নিরাকারের ঘর। পুরুষের সত্তা।
“এতো ভক্ত আসছে, ওর মতো একটি নাই।
“এক-একবার বসে বসে খতাই। তা দেখি, অন্য পদ্ম কারু দশদল, কারু ষোড়শদল, কারু শতদল কিন্তু পদ্মমধ্যে নরেন্দ্র সহস্রদল!
“অন্যেরা কলসী, ঘটি এ-সব হতে পারে, — নরেন্দ্র জালা।
“ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দীঘি! যেমন হালদার-পুকুর।
“মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানারকম মাছ — পোনা, কাঠি বাটা, এই সব।
“খুব আধার, — অনেক জিনিস ধরে। বড় ফুটোওলা বাঁশ!
“নরেন্দ্র কিছুর বশ নয়। ও আসক্তি, ইন্দ্রিয়-সুখের বশ নয়। পুরুষ পায়রা। পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, — মাদী পায়রা চুপ করে থাকে।”……..!!
***যুগনায়ক আচার্য পূজ্যপাদ শ্রীমদ স্বামী বিবেকানন্দের ১৫৫ তম পুণ্য আবির্ভাব তিথি তে (১৯–০১–২০১৭) স্বামীজী মহারাজের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম –!!
~~~জয় স্বামীজী মহারাজ জী কি জয়!!!
![]() |
| স্বামী বিবেকানন্দের |
