এখন আমাদের প্রয়োজন চরিত্র গঠন । একমাত্র চরিত্রই বাধা বিপত্তির বজ্রদৃঢ় প্রাচীর বিদীর্ণ করিতে পারে

“এখন আমাদের প্রয়োজন চরিত্র গঠন । একমাত্র চরিত্রই বাধা বিপত্তির বজ্রদৃঢ় প্রাচীর বিদীর্ণ করিতে পারে ।
                  মানুষের চরিত্র তাহার মনের প্রবণতা বা সংস্কার রাশির সমষ্টি মাত্র । আমাদের ভাবনাই আমাদের স্বভাব গড়িয়া তোলে । বাস্তবিক, চিন্তার বিনাশ নাই এবং উহা বহুদূর প্রসারী । অতএব কি চিন্তা করিতেছ, সেই বিষয়ে সতর্ক থাকিও । আমাদের প্রত্যেকটি চিন্তা আমাদের চিত্তে একটি ছাপ বা সংস্কার রাখিয়া যায় । চিত্তের উপর মুদ্রিত এই ছাপগুলির সমষ্টিই যে কোন মুহূর্তে আমাদের তৎকালীন স্বভাব নির্ধারিত করে । বস্তুতঃ এই ছাপগুলির সমষ্টিই প্রত্যেক ব্যক্তির চরিত্রের নির্ণায়ক । সৎ সংস্কার প্রবল হইলে চরিত্র হয় সৎ, অসৎ সংস্কার প্রবল হইলে হয় অসৎ । 
      অনেকগুলি ছাপ মনে জমা হইলে উহারা একত্রিত হইয়া একটি অভ্যাসে পরিণত হয় । কু-অভ্যাসের একমাত্র প্রতিকার উহার বিপরীত কোন অভ্যাসের অনুশীলন । নিজের যাবতীয় কু-অভ্যাস সামগ্রিকভাবে সদভ্যাস দ্বারা প্রতিরোধ করিতে থাক; কেবলমাত্র এই উপায়েই নিকৃষ্ট সংস্কারগুলিকে দমন করিতে পারিবে ।”    -স্বামী বিবেকানন্দ

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started