|| হাত সরাইয়া লও ||
“মানুষ পূর্বে কিছুটা পবিত্র ছিল, আরও পবিত্র হইল— এমন নহে ;
বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ—-তাহার এই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র।
বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ—-তাহার এই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র।
আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে।এই #অনন্ত___পবিত্রতা___মুক্তস্বভাব___প্রেম__ও___ঐশ্বর্য___পূর্ব___হইতেই___আমাদের___মধ্যে___বিদ্যমান।
…….হে সর্বশক্তিমান, ওঠ, জাগো ; #স্বরূপ প্রকাশ কর।
◆তুমি নিজেকে পাপী বলিয়া মনে কর, তোমার পক্ষে ইহা শোভা পায় না।
◆তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাব, ইহা তোমার উপযুক্ত নয়।”
“আমাদিগকে ভ্রমে বা অজ্ঞানে ফেলিয়াছে কে ? আমরা নিজেরাই।
আমরা নিজ নিজ চোখে হাত দিয়া ‘অন্ধকার’ ‘অন্ধকার’ বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও , দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রহিয়াছে, সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক।”
আমরা নিজ নিজ চোখে হাত দিয়া ‘অন্ধকার’ ‘অন্ধকার’ বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও , দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রহিয়াছে, সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক।”
…………”জীব-জগতের সর্বত্র তোর সত্তা দেখে অবাক হয়ে পড়বি।স্থাবর ও জঙ্গম সমস্থ তোর আপনার সত্তা বলে বোধ হবে।তখন সকলকে #আপনার মতো যত্ন না করে থাকতে পারবিনি। এরূপ অবস্থাই
হচ্ছে Practical Vedanta—#বুঝলি?
হচ্ছে Practical Vedanta—#বুঝলি?
তিনি(ব্রহ্ম) এক হয়েও ব্যবহারিকভাবে বহুরূপে সামনে রয়েছেন | “
♥স্বামী বিবেকানন্দ♥