★উপোস করলেই যদি ভগবান খুশি হতেন ? তাহলে এই পৃথিবী তে বহুদিন খালিপেটে অভুক্ত থাকা ভিখারী রা সবথেকে ভাগ্যবান হোতো !! উপবাস “অন্ন”র নয় ! বিচার ধারার করুন !!
★নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন, মানুষতো ভগবানের উপরেও সন্তুষ্ট নয় !!
★পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়ে কে খেয়ে নেয় ! আর পাখি যখন মরে যায় তখন পিঁপড়ে তাকে খেয়ে নেয় !! মনে রাখা জরুরি সময় আর পরিস্থিত যে কোনো সময় বদলাতে পারে !!
★কখনো কারুকে অপমান করা উচিত নয় !! কখনো কাউকে কমজোর ভাবা উচিত নয় !! তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশী শক্তিশালী !!
★একটা গাছের থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে ! কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছ ও জ্বালাতে পারে !!
★কোনো মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই কাউকে মহান হবার সুযোগ দেয়না !!
কোকিল কে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে !!
রুপ দিলো ময়ূরীকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে !!
ইচ্ছা দিলো মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে !!
সন্তুষ্টি দিলো সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে !!
★কখনই নিজের উপর অহংকার কোরোনা, তুমিতো সাধরণ মানুষ !!
ভগবান তোমার আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে, মাটিতেই মিশিয়ে দিয়েছে !!
★জীবনের কঠিন সত্য, যেটা আমরা বুঝতেই চাইনা !!
★মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য প্ররিশ্রম করে !!
১) নিজের নাম বিখ্যাত হোক !
২) নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক !
৩) নিজের বাসস্থান সুন্দর হোক !
কিন্তু মানুষ মারা যাবার পর, ভগবান তার এই তিনটে জিনিসই সর্বপ্রথম বদল করে দেয়
১) নাম = ( স্বর্গীয় )
২) বস্ত্র = ( সাদাথান/কফন )
৩) বাসস্থান = ( শ্বশান )
২) বস্ত্র = ( সাদাথান/কফন )
৩) বাসস্থান = ( শ্বশান )
শেষ করার আগে সুন্দর কয়েকটি লাইন…..
একটা পাথর একবার মন্দিরে পৌঁছলেই, ভগবান হয়ে যায় !!
মানুষ প্রতিদিন মন্দিরে যায়, তবুও পাথর ই থাকে !!