‘অসহ্য মানসিক অশান্তিতে’ ভুগছেন, কোন পথ খুঁজে পাচ্ছেন না, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই তাঁর জীবনে বিবেকানন্দের নাটকীয় অনুপ্রবেশ ।I I am Existence Absolute, Knowledge Absolute, Bliss Absolute, I am He, I am He”.

যৌবনের এক ক্রান্তিলগ্নে যখন কিশোর সুভাষের আন্তর্জগতে এক

 ‘বিষম ওলটপালট’ শুরু হয়েছে, তিনি এক ‘অসহ্য মানসিক অশান্তিতে’ ভুগছেন, কোন পথ খুঁজে পাচ্ছেন না, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই তাঁর জীবনে বিবেকানন্দের নাটকীয় অনুপ্রবেশ । আত্মজীবনীতে সুভাষ লিখেছেন ঃ ‘ Vivekananda entered my life’ .  ইতিপূর্বে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বেণীমাধব দাস বালক সুভাষের মধ্যে প্রকৃতিপ্রেম, কাব্য ও সৌন্দর্যচেতনা, আদর্শবাদ এবং নীতিবোধকে জাগ্রত করে দিয়েছিলেন – জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন । কিন্তু তিনি এমন কোন আদর্শের সন্ধান দিতে পারেন নি যার উপর ভিত্তি করে সমস্ত জীবনটাকে  গড়ে তোলা যায়, যা সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে । এদিকে মানসিক দ্বন্দ্বের যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা ক্রমেই তাঁকে সংক্ষুব্ধ করে তুলছে । প্রকৃতি ও কাব্যের সৌন্দর্য তখন আর তাঁকে তৃপ্তি দিতে পারছিল না। জীবনের মৌল উদ্দেশ্যকে কেন্দ্র করে এক গভীরতর জিজ্ঞাসা তখন তাঁর আন্তর্জগতে সূচনা করেছে এক তীব্রতম ঝটিকার । এই সময়ে হটাৎ একদিন তাঁর হাতে এল স্বামী বিবেকানন্দের রচনা । এবং ‘ কয়েক পাতা  উলটেই’ , আত্মজীবনীতে সুভাষচন্দ্র লিখছেন- ‘ বুজতে পারলাম এই জিনিসই আমি এওতদিন ধরে চাইছিলাম । বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম । পড়তে পড়তে আমার হৃদয়মন আচ্ছন্ন হয়ে যেতে লাগল । দিনের পর দিন কেটে যেতে লাগল, আমি তাঁর বই নিয়ে তন্ময় হয়ে রইলাম । বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিব্ররতন এনে দিল । তাঁর মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম!’ । যে আদর্শকে পাওয়ার নেশা যৌবনের প্রত্যুষে সুভাষ্কে উদ্‌ভ্রান্ত করে তুলেছিল সেই  আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ’ । এ এক পরম প্রাপ্তি – যেন এক বিরাট আবিষ্কার ! বিভ্রান্ত সুভাষের সামনে যেন গর্জে উঠল ভারতের ‘বিরাট প্রাণপুরুষের’ বজ্রবাণী  “ উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত – Arise ! Awake ! and stop not till the goal is reached. তারপর সেই দৃপ্ত, বলিষ্ঠ ঘোষনা ঃ  

I am Existence Absolute, Knowledge Absolute, Bliss Absolute, I am He, I am He”.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started