" যে দেশে বিবেকানন্দ জন্মেছেন সেই দেশ ধন্য ।"

ভগিনী ক্রিষ্টিন একবার বলেছিলেন
” যে দেশে বিবেকানন্দ জন্মেছেন সেই দেশ ধন্য ।”
                ————————-
অন্য একটি ঘটনা বলি –
ইঙল‍্যান্ড থেকে ফেরার সময় জাহাজ ঘাটে বিখ্যাত বৃটিশ বিজ্ঞানী ডেভি কোথাও থেকে খবর পেয়ে বিবেকানন্দকে see-off করতে এসেছেন । পরিচয় পেয়ে তো বিবেকানন্দ অবাক । জিজ্ঞেস করলেন,
” আপনি মস্ত বড় বিজ্ঞানী, আপনি এসেছেন আমাকে see-off করতে ! কারণটা জানতে পারি ? ডেভি বললেন, ” আপনার গুরুদেব, কি যেন নাম – রামকৃষ্ট – ওনাকে আমার thousand Salute জানাবেন । “
স্বামীজী আরও অবাক হলেন । বললেন, ” আপনি ওনার সম্পর্কে কিছু জানেন ? “
ডেভি না সূচক মাথা নাড়লেন । স্বামীজী বললেন,  “যাকে আপনি চেনেন না তাকে salute কী জন্য? ” ডেভি বললেন,
” আমি আপনার lecture শুনেছি । আপনি যথার্থ ঞ্জানী পুরুষ । আপনার  পান্ডীত‍্য  আর আধ্যাত্মিক ভাব দেখে আমি মুগ্ধ হয়েছি । ভাবলাম এই মানুষটা  যার পায়ে মাথা ঠুকেছে তিনি তাহলে কোন স্তরের !! ওনাকে প্রনাম জানানোর সুযোগ তো আর কখনো আসবে না, তাই ! “
শঙ্করি প্রসাদ বসুর লেখা থেকে পড়া ।
সময় কাল – পরাধীন ভারত ।
                  —————————-
আমি ভাবি :
১) বিবেকানন্দর জন্মের কারণে যে দেশ ধন্য, সেই মানুষটির জন্ম-ভিটে কোন স্তরের তীরথ ভূমি !!
২) That great scientist ডেভি যদি কখনো শ্রী রামকৃষ্ণের সান্নিধ‍্য পেতেন, তবে কি বলতেন তিনি !?
৩) বিবেকানন্দকে যথার্থ বুঝতে আমাদের কতো বছর লাগবে জানি না, হয়তবা ৩৯০০ বছর ! ( আক্ষেপটা প্রখ্যাত গবেষক শঙ্করের ও )।
কিন্তু শ্রী রামকৃষ্ণকে বুঝতে চেষ্টা না করাই ভালো ।
তার করুণাই পরম পাওয়া । সেটা বুঝতে পারাই মস্ত ব‍্যাপার ।।
আজ সিমলায় গিয়ে পূন‍্যাত্মানন্দ মহারাজের সমাদর পেয়েছি ।
ঐ বাড়িতে বসে খাওয়া আমার কাছে শ্রেষ্ঠ চ‍রনামৃত; কারণ ওখানকার মাটিতে নরেনের পায়ের ধুলো মিশে আছে ।।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started