আজব কাণ্ড: ২০ ফুট লম্বা পাখির বাসা!
![]() |
| আজব কাণ্ড ২০ ফুট লম্বা পাখির বাসা, |
আমরা পাখির বাসা দেখেছে। কিন্তু তাই বলে এতো বড় পাখির বাসা? এবার এমনই এক আজব কাণ্ড ঘটেছে। এক গাছের ওপর পাওয়া গেছে ২০ ফুট লম্বা পাখির বাসা!
আমরা পাখির বাসা দেখেছি। এসব বেশিরভাগ বাসা বানানো হয় গাছে। কিন্তু আপনি যদি সেই গাছের উপর দেখেন ২০ ফুট লম্বা আর ১৩ ফুট চওড়া একটি বাসা। তাহলে আপনি অবাক না হয়ে পারবেন না! ঠিক তাই ঘটেছে।
পাখির এই বাসাটির ওজন ২ হাজার পাউন্ডের কিছু বেশি। এই ধরনের বাসা প্রায় ১শ’ বছর পর্যন্ত স্থায়ী হয়। বাসার উত্তরাধিকার বংশ পরম্পরায় পেয়ে থাকে অন্য পাখিরা- এমনটি জানা গেছে। পাখির পালক, মোটা ঘাস, বাতাসে ভেসে আসা তুলো, খড়কুটো আর গাছের ডাল ইত্যাদি দিয়ে নিজেদের বাসা তৈরি করে সোস্যায়েবল ওয়েভার (Sociable weaver) নামের এই পাখিগুলো।
![]() |
| আজব কাণ্ড ২০ ফুট লম্বা পাখির বাসা, |
তবে মাঝে মাঝে নতুন খড়কুটো দিয়ে মেরামত করতে হয় এই বাসাটি। তবে সমস্যা হলো বাসাটি অক্ষুন্ন থাকলেও অনেক সময় মারা যায় বাসাটিকে আশ্রয়দাতা গাছটি। এমনকি বাসার ওজনে ভেঙেও পড়ে মাঝে-মধ্যে।
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

