কী নিরভিমানতা ! আমি করছি ― এই বোধটাই নেই। সব ঠাকুর করাচ্ছেন―এই তাঁর ও তাঁদের ভাব ।

🌷শ্রীশ্রীরামকৃষ্ণ শরণম 🌷
SRI RAMAKRISHNA
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; direction: ltr; font-variant: normal; color: #181818; letter-spacing: normal; line-height: 120%; text-align: left; orphans: 2; widows: 2; text-decoration: none } p.western { font-family: “Merriweather”, “Georgia”, serif; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } p.cjk { font-size: 15pt } p.ctl { font-family: “inherit”; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } a:link { so-language: zxx }

SRI RAMAKRISHNA

” যখন যেভাবে মাগো রাখিবে আমারে ,
সেই যে মঙ্গল, যদি না ভুলি তোমারে । “

*******************************

ঠাকুরের সন্তানদের মধ্যে এই ভাবটি দেখা যেত । বিজ্ঞান মহারাজের তখন শারীরিক অসুস্থতা চলছে । তাঁর আশ্রিত জনৈক ধনীভক্ত অতি বিনীতভাবে তাঁর কাছে এসে বলছে ,
” মহারাজ ! একজন বড় ডাক্তার দেখালে হয় না ?
বিজ্ঞান মহারাজ মাঝে মাঝেই খুব মজার উত্তর দিতেন । বললেন ,
‘ হ্যাঁ , তা তো হয় ! ‘
ভক্তটি ভরসা পেয়ে অতি আগ্রহের সাথে বলল ,
‘ আচ্ছা মহারাজ ! তাহলে বড় ডাক্তার আনি ? ‘
তিনি উত্তর দিলেন  ,
‘ কিন্তু কী জান , আমি একজন ডাক্তারের চিকিৎসায় আছি , তার থেকেও কি তোমার ডাক্তার বড় ? ‘
ভক্তটির ইচ্ছা ছিল , তখনকার বড় ডাক্তার নীলরতন সরকারকে আনে ।ভক্তটি বলল ,
‘ ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে আসব । তাঁর চেয়ে বড় ডাক্তার এদেশে আর নেই । ‘
বিজ্ঞান মহারাজ  বললেন ,
‘ কিন্তু আমার ডাক্তার যে তোমার ডাক্তারের চেয়েও বড়― তাঁর চেয়ে বড় ডাক্তার ত্রিভুবনে নেই । ‘
ভক্তটি অবাক হয়ে জিজ্ঞাসা করল ,
‘ তিনি কে ? ‘
উত্তরে মহারাজ সামনে টাঙানো ঠাকুরের ছবির দিকে আঙুল দিয়ে দেখালেন । ভক্তটি চুপ হয়ে গেল ।
★ কেমন নির্ভরতা !★
আরেকবার বিজ্ঞান মহারাজকে জনৈক ভক্ত এসে বলছে ,
‘ মহারাজ , আপনি ঠাকুরের সন্তান , আপনি চলে গেলে ঠাকুরের কাজ কী করে চলবে ? ‘
বিজ্ঞান মহারাজ বেশিরভাগ সময় চুপ করে থাকতেন― যেন অন্যমনস্ক । বারবার তিনবার যখন ভক্তটি প্রশ্ন করল , তখন তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন ,
‘ কী বললে ? ঠাকুরের কাজ ? ঠাকুরের কাজ এটি বিশ্বাস হয় ? ‘
ভক্তটি ঘাড় নাড়ল । মহারাজ গম্ভীরভাবে বললেন ,
‘ ঠাকুরের কাজ হলে ঠাকুরই চালাবেন । আমি কে ? ‘

★★ কী নিরভিমানতা ! আমি করছি ― এই বোধটাই নেই। সব ঠাকুর করাচ্ছেন―এই তাঁর ও তাঁদের ভাব ।

🌺জয় ঠাকুর 🌺
স্বামী নির্বাণানন্দ মহারাজ ।।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started