![]() |
| Sri Sarada Devi |
|| গুরুরূপী মা সারদা ||
___ব্রহ্মচারী অক্ষয়চৈতন্য ।
পর্ব-১
শ্রীশ্রীমায়ের জ্ঞানদা গুরুমুর্তি সম্বন্ধে ঠাকুর গোলাপ-মাকে বলিয়াছিলেন,
“”ও সরস্বতী ; জ্ঞান দিতে এসেছে । রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ।””মাকে অলংকার গড়াইয়া দিতে অভিলাষী হইয়া ভাগিনেয় হৃদয়কে বলিয়াছিলেনঃ, ‘ওরে, ওর নাম সারদা— ও সরস্বতী ; তাই সাজতে ভালোবাসে।’
সুরেন্দ্র সেন বলেনঃ
আমার বাল্যকাল হইতে ধর্মের দিকে ঝোঁক । স্বামীজী যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশুনা ছাড়িয়া তিন বছর তাঁর পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন,
____দিবার জন্য জেদ করিতে লাগিলাম! অবশেষে স্বামীজী সম্মত হইলেন,
___তিন চারি জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে গিয়া ধ্যানস্থ হইলেন। একে একে সকলের দীক্ষা হইয়া গেল; শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ____আমি তোর গুরু নই ; ঠাকুর দেখিয়ে দিলেন,
______ যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়; তোর হতাশ হবার কিছুই নেই, সময়ে সব হবে । একথা শুনিয়া মর্মাহত হইলাম ; ভাবিলাম স্বামীজী হইতে আবার কে বড় ? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন! ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি,
_______আমি ঠাকুরের কোলে বসিয়া আছি ;এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন,
*একটি মন্ত্র* নাও । আমি বলিলাম, এখন আমি ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনদিনই ধার ধারি না । তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে?

——–*আমি সরস্বতী*—–
বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করলাম, এতে কী হবে? উত্তর দিলেন, *কবি হতে পারবি*।কবির দলের উপর আমার কোনদিন ই ভাল ধারণা ছিল না । সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞাভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মনে জানিস? *কবি মানে জ্ঞানী* ।এই কথা বলিয়া, জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া,
অন্ততঃ ১০৮ বার জপ করিতে আদেশ করিলেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});