https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূজনীয় গঙ্গাধর মহারাজ(স্বামী ত্রিগুণাতীতানন্দক) যখন প্রথম ঠাকুরের কাছে যান তখন তিনি খুব গোঁড়া নৈষ্ঠিক ( ব্রাহ্মণ সন্তান ) ছিলেন ।
স্বপাকে হবিষ্যি করতেন । নিরামিষ খেতেন । ঠাকুর দেবতার প্রসাদ হলেও আমিষ খেতেন না। পান খেতেন না।
ঠাকুর তাঁকে মার প্রসাদ খেতে বলায় খেলেন । প্রসাদ খাবার পর তাঁকে একটি পানও খেতে বললেন । ইতস্ততঃ করে গঙ্গাধর মহারাজ পানও খেলেন ।
——-তখন ঠাকুর তাঁকে বললেন —— ” দেখ্ , নরেন একশটি পান খায়, মাছ মাংস সবই খায় ।
***কিন্তু পথ দিয়ে যখন চলে তখন সবই ব্রহ্মময় দেখে।
~~~~ ভগবানকে প্রত্যক্ষ করাই আসল ধর্ম ।
উপবাস করা, নিরামিষ খাওয়া, গঙ্গাস্নান করা, মন্দিরে যাওয়া ——— এসব ধর্ম নয়।
সাধারণ মানুষ বাইরের এই সকল আচার অনুষ্ঠান মাত্রকেই ধর্ম বলে ভুল করে। ভগবানকে লাভ করাই আসল ধর্ম ।
স্বামীজি রাজযোগে এই কথাই বলেছেন । ভগবানকে দর্শন করা, ——– ভালবাসাই আসল ধর্ম । শুধু আচার অনুষ্ঠানকে ধর্ম বলে মনে করলে আমাদের ধর্মসম্পর্কে সংকীর্ণ বুদ্ধি এসে যায় ।—পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজী
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
