* শ্রীরামকৃষ্ণের মন-ধ্যান* *-স্বামী চেতনানন্দ* * Ramakrishna’s mind-meditation * * – Swami Chatanananda *

p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }

*-স্বামী চেতনানন্দ*

          *শ্রীরামকৃষ্ণের মনধ্যান*
                        *(৯৪)*
শ্বেতাশ্বতর  উপনিষদে আছে— *”য একোহবর্ণো বহুধা শক্তিযোগাদ্বর্ণাননেকান্ নিহিতার্থো দধাতি।/ বি চৈতি চান্তে বিশ্বমাদৌ স দেবঃ স নো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্ত।।(/)* — সৃষ্টির পূর্বেএক সেই পরমাত্মার মধ্যে কোনো বর্ণভেদ ছিল না। বহু বিচিত্র বর্ণ নিয়ে তিনি ছিলেন একবর্ণ, অখণ্ড একটি সত্তা। সৃষ্টিকালে শক্তির সাহায্যে বহু হলেন— নানা বর্ণের সৃষ্টি করলেন। কী সেই শক্তি? আর কেনই বা করলেন? সেই শক্তি হলো মায়াশক্তি। করলেন— সৃষ্টির মধ্যে বৈচিত্র আনার জন্য। আর তার লীলা আস্বাদনের জন্য। তাই বিচিত্র এই সৃষ্টি এবং স্থিতির মধ্যেও যেমন তিনি সঙ্গোপনে থেকে গেলেন, প্রলয়কালে আবার সবই লয় করে নেন তিনি সেই এক নিজের মধ্যেই। আবার সৃষ্টির উষায় তিনিই হন উচ্ছাসিত। বিজ্ঞানময় সেই সত্তাকে জানার জন্য, ঈশ্বরআপনি আমাদের সুবু্দ্ধি দিন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started