p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }
এক অনুভূতি…
বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে তখন নিত্যপুজো করতেন ননীগোপাল মহারাজ ।
একবার ভোরে শ্রীরামকৃষ্ণের শয়নঘরে এসেছেন তিনি কাজে । ব্রাহ্মমুহূর্ত। চারদিক তখনো অন্ধকার । ঘরে ঢুকতেই দেখলেন,
এক লম্বা আলোর জ্যোতি বেলুড়মঠের শ্রীরামকৃষ্ণ মন্দির ও দক্ষিণেশ্বরের কালীমন্দিরকে যুক্ত করে রয়েছে । যেন এক আলোর সেতু । বিস্ময়ের ঘোর কাটিয়ে তিনি আবার তাকালেন ঐ জ্যোতির্ময় পথের দিকে । আকাশে সাদা তীব্র আলোর জ্যোতির্ময় নদী যেন ।
—– স্বামী সোমেশ্বরানন্দজী