*পরমার্থ–প্রসঙ্গ*
*-স্বামী বিরজানন্দ*
*(২৪৪)*
ভগবানলাভ বা মোক্ষ মনুষ্য–জীবনের প্রধান উদ্দেশ্য। এই পরমপুরুষার্থলাভ করবার অধিকার ও সামর্থ্য কেবল মানুষেরই আছে– পশু বা দেবতা, গন্ধর্ব, কারও নেই। পশুদের নেই, কারণ তারা বিবেক–বুদ্ধিহীন। দেবাদির মোক্ষলাভ অসম্ভব, কারণ নিরতিশয় সুখ ও সম্পদে তাদের বুদ্ধি আচ্ছন্ন থাকে, বিবেক–বৈরাগ্যের অবসর কোথায়! সেই কারণেই আবার মানুষের মধ্যে যারা বিপুল ধনসম্পদের অধিকারী তাদের পক্ষেও মোক্ষলাভ কঠিন। আর যারা অত্যন্ত গরিব, যারা ক্ষুধার জ্বালায় ও অভাবের তাড়নায় সর্বদা অস্থির ও উদভ্রান্ত তাদেরও ধর্মলাভ হয় না। ভগবানলাভ মধ্যবিত্ত লোকের পক্ষে সম্ভব, কারণ তাদের অবস্থা ওই দুইয়ের মাঝামাঝি। আর দেখা যায়, জগতের ইতিহাসে ধর্ম, সমাজ, রাষ্ট্র ও জীবনের অন্যান্য কর্মক্ষেত্রে ও চিন্তার রাজ্যে যেসব শক্তিমান মনীষী নিজেদের প্রতিভাবলে অক্ষয়কীর্তি ও প্রভাব রেখে গেছেন তাঁদের প্রায় অনেকেরই এই মধ্যবিত্ত শ্রেণীতে জন্ম।
Today’s thoughts: *
p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }
*আজকের ভাবনা:*