একবার একটি ছেলে তার স্কুলের খরচ জোগাড় করার জন্যে এক বাড়ি থেকে অন্য বাড়ির দরজায় কিছু কিছু জিনিস বিক্রি করছিলো

p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }

একবার একটি ছেলে তার স্কুলের খরচ জোগাড় করার জন্যে এক বাড়ি থেকে অন্য বাড়ির দরজায় কিছু কিছু জিনিস বিক্রি করছিলো   একদিন দুর্ভাগ্যক্রমে তার কোনো জিনিসই বিক্রি হলো না , আর এমন সময়  তার খুব খিদেও পেয়ে গিয়েছিলো l                 
সে ঠিক করল এর পর সে যেই বাড়িতে প্রথমে যাবে , সে সেখান থেকে কিছু খাবার চেয়ে নিয়ে খাবে I                           
তখন সে এগিয়ে গেলো এবং সামনের বাড়ির দরজায় আওয়াজ করলো l একটি ছোটো মেয়ে দরজা খুলে দাঁড়ালো l কিন্তু মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেলো আর খাবার চাওযার পরিবর্তে সে এক গ্লাস জল চাইলো l
কিন্তু মেয়েটি দেখে বুঝতে পারলো যে ছেলেটি ক্ষুধার্ত , তাই সে ভিতরে গিয়ে বড় এক গ্লাস দুধ নিয়ে এলো l ছেলেটি বিনা বাক্যব্যয়ে ওই এক গ্লাস দুধ ধীরে ধীরে পান করলো l
ছেলেটি জিজ্ঞেস করলো দুধের দাম কতো টাকা দেবো ? মেয়েটি বললো , টাকা কিসের জন্যে ? আমার মা আমাকে শিখিয়েছেন যে কাউকে যদি কোনোরকম উপকার বা সাহায্য করো তবে তার থেকে কোনোপ্রকার অর্থ নেবে না l
তখন ছেলেটি বললো “, তাহলে আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি l ” তারপর ছেলেটি সেই স্থান ত্যাগ করলো l দুধ পান করার ফলে সে কেবল শারীরিক বলই পেলো না , বরং তার ঈশ্বর আর মানুষের উপরে বিশ্বাস আর ভরসা আরও বেড়ে গেলো l
বেশ কয়েক বছর পরে সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে l গৃহ চিকিৎসক তাকে শহরের বড় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলো l
হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার হোবার্ড কেল্লি কে রোগী দেখবার জন্য ডাকা হলো l যখনই ডাক্তার মেয়েটির গ্রামের নাম শুনলেন  , তিনি  চমকে উঠলেন  l
ডাক্তার তার আসন ছেড়ে দৌড়ে মেয়েটির ঘরে ঢুকলেন  , মেয়েটিকে দেখে ডাক্তার সহজেই চিনতে পারলেন  l তিনি  তখনই প্রতিজ্ঞা করলেন  যে মেয়েটির প্রাণ বাঁচাতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন l ডাক্তার মেয়েটিকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করলেন এবং তার পরিশ্রম সার্থক হলো l মেয়েটি প্রাণে বেঁচে গেলো l
ডাক্তার হাসপাতালের অফিসে গিয়ে মেয়েটির চিকিৎসার যাবতীয় খরচ জমা করে দিলেন l তিনি রসিদ নিলেন l
রসিদের এক কোনে তিনি একটি ছোটো কথা লিখলেন আর সেটি মেয়েটির কাছে পাঠিয়ে দিলেন l
মেয়েটি রসিদ দেখে ঘাবড়ে গেলো ……..কারণ সে জানতো যে , তার মারাত্মক অসুখ থেকে তো সে বেঁচে গেছে , কিন্তু হাসপাতালের খরচ দেওয়া তার পক্ষে কষ্টকর হবে l
সে ধীরে ধীরে রসিদটা খুললো , খরচের হিসাব দেখছিলো , আচমকা তার নজর কোনের দিকে পড়লো যেখানে ডাক্তার কিছু কথা লিখেছিলেন l
মেয়েটি পড়লো , যেখানে লেখা ছিলো এক গ্লাস দুধের ঋণ এইভাবে শোধ করলাম
নীচে ডাক্তার হোবার্ড কেল্লির হস্তাক্ষর ছিলো l
খুশী আর আনন্দে মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগলো l
সে মাথার উপর হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিলো , বললো , ” হে ঈশ্বর, তোমায় অনেক অনেক ধন্যবাদ ,……তোমার ভালোবাসা মানুষের হৃদয় আর কর্মের দ্বারা কিভাবে চারিদিকে ছাড়িয়ে পড়ছে l “
যদি আপনি সর্বদা অন্যের ভালো চিন্তা করেন , অপরের উপকার করেন, তাহলে সবসময় আপনার ভালোই হবে ….l l

এখন আপনাকে দুটোর মধ্যে ☝একটাকে পছন্দ করতে হবে………l
এক তো আপনি এই গল্প আপনার পরিচিত জনের সঙ্গে ভাগ করে নিন যাতে এই সুন্দর মানসিকতা চারিদিকে
ছড়িয়ে পড়ে ……..l
আর না হলে নিজেকে বুঝিয়ে নিন যে এই ঘটনা আপনার হৃদয় স্পর্শ করে নি …………..!!!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started