তর্ক-বিবাদে কিবা লাভ !! ••••••••স্বামী বিবেকানন্দ। II কখনও ধর্ম লইয়া বিবাদ করিও না। ধর্মসম্বন্ধীয় সমস্ত বিবাদ ও তর্ক

তর্ক-বিবাদে কিবা লাভ !! ||
কদাপি পরনিন্দা করিও না, সে যতই মন্দ হউক না কেন।
               “ইহার দ্বারা কিছুই লাভ হয় না।”
দোষারোপ করিলে কাহারও কোন উপকার হয় না।
ইহাতে  তাহারও হানি হয়,  তোমারও ।।।
দোষ দেখিয়া কাহাকেও বিচার করা যায় না।
স্মরণ রাখিতে হইবে, – দুষ্টলোক পৃথিবীর সর্বত্রই একরূপ।
চোর এবং হত্যাকারী সর্বত্র সমভাবেই দেখা যায়।
তাহারা নিজেদের লইয়া একটি স্বতন্ত্র জাতি সৃষ্টি করিয়াছে।

✔✔✔✔ সৎ,  পবিত্র  ও  সরল  ব্যক্তিদের মধ্যেই  “বৈচিত্র”  লক্ষিত হয়।

✔✔অপরের মধ্যে অসাধুতা দেখিবার চেষ্টা করিও না।
☆অজ্ঞতা ও দুর্বলতাই হইল অসাধুতা।☆
মানুষকে দুর্বল বলিয়া লাভ কি?
সমালোচনা ও ধ্বংসমূলক #আলোচনা    “নিষ্ফল”।
✔✔মানুষকে উচ্চতর কিছু দিতে হইবে।
✔✔তাহাকে তাহার মহৎ স্বভাব ও জন্মগত অধিকার অবহিত কর।
কখনও ধর্ম লইয়া বিবাদ করিও না।
ধর্মসম্বন্ধীয় সমস্ত বিবাদ ও তর্ক —-> আধ্যাত্মিকতার অভাবেই সূচিত করে।
……… যখন শুদ্ধতা ও আধ্যাত্মিকতা চলিয়া যায়
তখন আত্মা শুষ্ক হইয়া যায় এবং  তখনই  “বিবাদ আরম্ভ হয়” ~~~~ ইহার পূর্বে নহে।
••••••••••••••••স্বামী বিবেকানন্দ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started