আমি ভালবাসার জন্য তাঁকে ভালবাসি ___আমি ভালবাসার ব্যবসা করি না ।"

শ্রীকৃষ্ণের  এক শিষ্য  তৎকালীন ভারতের সম্রাট ___ শত্রু কর্তৃক সিংহাসনচ্যুত  হয়ে ,রানীর সহিত  অরণ্যে  আশ্রয়  নিলেন ।
সেখানে রানী  তাঁকে  প্রশ্ন  করেন ____ “আপনি   শ্রেষ্ঠ  ধার্মিক ব্যাক্তি , আপনাকে কেন এত  কষ্ট যন্ত্রনা  ভোগ  করতে হচ্ছে  ?”
যুধিষ্ঠির  উত্তর দিলেন ,,” প্রিয়ে ,  দেখ দেখ , হিমালয়ের  দিকে চেয়ে  দেখ , আ হা ! কি  সুন্দর আর  মহান।
আমি  হিমালয় বড় ভালবাসি ।পর্বত  আমাকে  কিছুই  দেয়না ,তথাপি  সুন্দর ও মহান বস্তুকে  ভালবাসাই আমার স্বভাব , তাই আমি  হিমালয় কে ভালবাসি ।
ঈশ্বরকেও  আমি ঠিক এই জন্য  ভালবাসি । তিনি  নিখিল  সৌন্দর্য্য ও মহত্ত্বের  মূল , তিনিই  ভালবাসার একমাত্র  পাত্র  ___ তাঁকে  ভালবাসা  আমার  স্বভাব , তাই  আমি ভালবাসি ।
আমি  কোন কিছুর  জন্য প্রার্থনা করিনা , আমি তাঁহার  নিকট  কিছুই  চাইনা ____তাঁর যেখানে  ইচ্ছা  আমাকে তিনি সেখানে  রাখুন , সর্ব  অবস্থাতেই  আমি  তাঁকে  ভালবাসবো ।।

আমি  ভালবাসার  জন্য তাঁকে ভালবাসি ___আমি  ভালবাসার  ব্যবসা  করি না ।”

(  স্বামী বিবেকানন্দের রচনাবলী )

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started