স্বদেশ মন্ত্র হে ভারত , এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা , এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা – এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে ?

p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }a:link { }

 স্বদেশ মন্ত্র

  হে ভারত , এই পরানুবাদপরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা , এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা –  এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে ? এই লজ্জাকর কাপুরুষতাসহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে ? হে ভারত , ভুলিও না তোমার নারীজাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী হে ভারত ,ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ; ভুলিও না তোমার বিবাহ , তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয়সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে , ভুলিও না তুমি জন্ম হইতেই মায়েরজন্য বলিপ্রদত্ত ; ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাএ ; ভুলিও না নীচজাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই ! হে বীর, সাহস অবলম্বন করো ; সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই । বলো

Swami Vivekananda

Swami Vivekananda
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; direction: ltr; font-variant: normal; color: #181818; letter-spacing: normal; line-height: 120%; text-align: left; orphans: 2; widows: 2; text-decoration: none } p.western { font-family: “Merriweather”, “Georgia”, serif; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } p.cjk { font-size: 15pt } p.ctl { font-family: “inherit”; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } a:link { so-language: zxx }

– মূর্খ ভারতবাসীদরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই ; তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাইভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর,ভারতের সমাজ আমার শিশুশয্যাআমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী ; বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ ; আর বলো দিনরাত, হে গৌ্রীনাথ, হে জগদম্বে, আমায় মনুষত্ব  দাও ; মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূ্র করো,আমায় মানুষ করো ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started