আলাসিঙ্গা পেরুমলকে লিখিত II ধৈর্য ধরে থাকো এবং মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকো। নিজেদের মধ্যে বিবাদ ক’রো না।

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(আলাসিঙ্গা পেরুমলকে লিখিত) (২০-১২-১৮৯৫)


আলাসিঙ্গা পেরুমলকে
আলাসিঙ্গা পেরুমলকে 

   … ধৈর্য ধরে থাকো এবং মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকো। নিজেদের মধ্যে বিবাদ ক’রো না। টাকা-কড়ির লেন-দেন বিষয়ে সম্পূর্ণ খাঁটি হও। তাড়াহুড়ো ক’রে টাকা রোজকারের চেষ্টা ক’রো না — ও-সব ক্রমে হবে। আমরা এখনও বড় বড় কাজ ক’রব, জেনো।… যতদিন তোমাদের বিশ্বাস সাধুতা ও নিষ্ঠা থাকবে, ততদিন সব বিষয়ে উন্নতি হবে।…
     … তোমরা যদি সকলে আমাকে ত্যাগ না কর, আমার পশ্চাতে ঠিক খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারো এবং ধৈর্য না হারাও, তবে আমি তোমাদের নিশ্চয় ক’রে বলতে পারি, আমরা আরও খুব বড় বড় কাজ করতে পারব! হে বৎস, ইংলণ্ডে ধীরে ধীরে খুব বড় কাজ হবে। আমি বুঝতে পারছি, তুমি মাঝে মাঝে নিরুৎসাহ হয়ে পড় ; মনে রেখো, ইতিহাসের এই একমাত্র সাক্ষ্য যে, গুরুভক্ত জগৎ জয় করবে।… বিশ্বাসই মানুষকে সিংহতুল্য বীর্যবান করে। তুমি সর্বদা মনে রেখো, আমাকে কত কাজ করতে হয়। কখন কখন দিনে দু-তিনটা বক্তৃতা দিতে হয়। এইভাবে সর্বপ্রকার প্রতিকূলতা কাটিয়ে পথ ক’রে নিচ্ছি — কঠিন কাজ! আমার চেয়ে নরম প্রকৃতির লোক হ’লে এতেই মরে যেত।… বিশ্বাস ও দৃঢ়তার সহিত লেগে থাকো। সত্যনিষ্ঠ, সাধু ও পবিত্র হও, আর নিজেদের ভেতর বিবাদ ক’রো না। ঈর্ষাই আমাদের জাতির ধ্বংসের কারণ।
(পত্রাবলী – ৩৯৯)

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started