কথামৃতের ইতিবৃত্ত
শ্রীম জোর দিয়ে বলতেনঃ ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র।
এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন ঠাকুরের কথা চিন্তা করে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে।
এখানে ঠাকুরের কতকগুলি অমূল্য উপদেশ শ্রীমর সংগৃহীত কথামৃত থেকে উদ্ধৃত হলঃ
*২। কামিনীকাঞ্চনই মায়া।
*৩। সত্যকথা কলির তপস্যা।
*৪। ভাগবত,ভক্ত,ভগবান– তিনে এক।
*৫। আমি মলে ঘুচিবে জঞ্জাল।
*৬। আমি যন্ত্র তুমি যন্ত্রী।
*৭। নাহং নাহং তুঁহু।
*৮। যত মত তত পথ।
*৯। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো।
*১০। ভক্ত হবি তো বোকা হবি কেন?
*১১। ঈশ্বর কল্পতরু।
*১২। ব্রহ্ম আর শক্তি অভেদ।
*১৩। বেদান্তের সার– ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা।
*১৪। গীতার সার — ত্যাগী ত্যাগী।
*১৫। বিষয়ে আসক্ত মন ভিজে দেশলাই।
*১৬। নিরাকারও সত্য আবার সাকারও সত্য।
*১৭। যেমন ভাব তেমনি লাভ।
*১৮। ধ্যান করবে মনে, বনে ও কোণে।
*১৯। ডুব দাও।
*২০। সচ্চিদানন্দই গুরু।
*২১। ঈশ্বর কে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে।
*২২। তিনিই সব হয়েছেন, তবে মানুষেই বেশি প্রকাশ।
*২৩। ইশ্বরের ইতি করাটাই হীন বুদ্ধি।
*২৪। মন মুখ এক করাই ধর্ম।
*২৫। ভাবের ঘরে চুরি করো না।
জয় ঠাকুর । জয় মা ।
