শাস্ত্র পাঠ করুন , ভগবানের নাম করুন কুঃসংস্কার ছাড়ুন

 আত্মসমালোচনা

________________

নদীয়ার কিছু নামধারী ‘বৈষ্ণব (প্রকৃত বৈষ্ণবতত্ত্ব অবগত নয় যারা) তারা বলেন ___
“আমরা 16 নাম 32 অক্ষর ‘হরিনাম সংকীর্ত্তণ’ করি , অনাদি আদি শ্রীগোবিন্দের সেবা করি তাই আমরা অন্য কোন দেব/দেবীর প্রসাদ গ্রহণ করব না এবং তাদের আমরা শ্রীকৃষ্ণের দাস/দাসী বলে মনে করি এবং অন্য দেবতার প্রসাদ মানে আমাদের কাছে উচ্ছিষ্ট ।”

♻এই কথা গুলি বাস্তবে শাস্ত্রানুসারে ভুল শুধু তাই নয় এই কথা বা সংস্কার গুলিকে ভণ্ডামি এবং অজ্ঞানতা বলা যেতেই পারে ।

“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।”
___এই ষোল নাম বত্রিশ অক্ষর কলিহত জীবের উদ্ধারের লাগি শ্রীশ্রীমহাপ্রভুর প্রচারিত মহামন্ত্র তা আমরা জানি কিন্তু এটা জানি না নাম মাহাত্ব্য সমপর্কে ।
উনার “শ্রীশ্রীচৈতন্য চরিত্রামৃত”-এর নাম মাহাত্ব্য সমপর্কে বলা লাইন দুটি বলেন ___
“একবার হরিনামে যত পাপ হরে ।
জীবের সাধ্য নাই তত পাপ করে ।।
___এই লাইন দুটি ধ্রুব সত্য •••• এইবার হরিনামেই জীবের ব্রম্ভপ্রাপ্তি সম্ভব । কিন্তু এই লাইন দুটির আগে বিশ্লেষণ করুন । ক্ষমা করবেন ___”আমাদের তৈরী পাটিগনিত বুঝতেই আমাদের 10 শিক্ষক দিয়ে পারি না , তো মহাপ্রভুর জীবমুক্তির গনিত বুঝব কী করে ???”
এই লাইন দুটি ছাড়াও আরও দুটি লাইন আছে তা দেখুন _____
“বহুজন্ম করে যদি শ্রবণ কীর্ত্তন ।
তবু নাহি পায় কৃষ্ণপদে প্রেমধন ।।”

      ___শ্রীচৈতন্যচরিত্রামৃত

♻1. এবার বলুন —- পরস্পর বিরোধী এই লাইন গুলির অর্থ কী ???
___কারন হরিনামের ‘দশটি নাম অপরাধ’ আছে । এই নাম অপরাধে অপরাধী হয়ে নাম করলে কখনই কৃষ্ণপ্রাপ্তি হবে না ।
____ আপনি হরিনাম করবেন আর ‘হরি-হর’ ভেদ জ্ঞান করবেন ! হর অর্থাৎ ভগবান শিবকে অপমান করবেন তার প্রসাদ নেবেন না ! সেটা দ্বিতীয় নাম অপরাধ (নীচে দশটি নাম অপরাধের ফটো দেওয়া হল) ।
তবে কী করে আপনি প্রকৃত বৈষ্ণব হলেন ? বৈষ্ণব কখনও নাম অপরাধে অপরাধী হয় না ।
মুখে বলবেন একা কৃষ্ণ জগৎময় আর কালী/শিব/কৃষ্ণে ভেদ করবেন ! মায়ের প্রসাদ নেবেন না ! কেন মা কালী কী আপনার বৈষ্ণব শাস্ত্রানুসারে প্রান গোবিন্দ নয় ? কেন সকল দেব/দেবীর মধ্যে কৃষ্ণের অবস্থান দেখতে পান না ! মা কালীকে অপমান করলে বা মায়ের প্রসাদ কে অবমাননা করলে তো আপনার শ্রীকৃষ্ণের মহাপ্রসাদকে অবমাননা করা হয় । আর কৃষ্ণ অবমাননাকারীকে তো বৈষ্ণব বলা হয় না !
♻2. ব্রহ্মের বিভিন্নরুপের মধ্যে ভেদ ছাড়ুন প্রেমানন্দে বিলীন হোন । শাস্ত্র পাঠ করুন , ভগবানের নাম করুন কুঃসংস্কার ছাড়ুন ।
♻3. নীচে বৈষ্ণব শাস্ত্র থেকে হরিনামের দশটি নাম অপরাধ দেওয়া হল _____জয় গুরু জয় মা শিব শিব শিব হরে কৃষ্ণ

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started