শত শত শতাব্দী যাবত মানুষকে তাহার হীনত্বজ্ঞাপক মতবাদসমূহ শেখানো হইতেছে; তাহাদিগকে শেখানো হইয়াছে-তাহারা কিছুই নয়

শত শত শতাব্দী যাবত মানুষকে তাহার হীনত্বজ্ঞাপক মতবাদসমূহ শেখানো হইতেছে; তাহাদিগকে শেখানো হইয়াছেতাহারা কিছুই নয়। সর্বত্র জনসাধারণকে চিরকাল বলা হইয়াছেতোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবত তাহাদিগকে এইরূপে ভয় দেখানো হইয়াছেক্রমশঃ তাহারা সত্যসত্যই পশুস্তরে নামিয়া গিয়াছে। তাহাগিগকে কখনও আত্মতত্ত্ব শুনিতে দেওয়া হয় নাই। তাহারা এখন আত্মতত্ত্ব শ্রবণ করুক; তাহারা জানুক যে, তাহাদের মধ্যেনিম্নতম ব্যক্তির হৃদয়েও আত্মা রহিয়াছেন; সেই আত্মার জন্ম নাই, মৃত্যু নাই; তরবারি তাঁহাকে ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না; তিনি অবিনাশী অনাদি অনন্ত শুদ্ধস্বরূপ সর্বশক্তিমান ও সর্বব্যাপী।
  আমাদের এখন প্রয়োজনশক্তিসঞ্চার। আমরা দুর্বল হইয়া পড়িয়াছি। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি; এখন আর কাঁদিবার প্রয়োজন নাই, এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও। আমাদের এখন এমন ধর্ম চাই, যাহা আমাদিগকে মানুষ করিতে পারে। আমাদের এমন সব মতবাদ আবশ্যক, যেগুলি আমাদিগকে মানুষ করিয়া গড়ে তোলে। যাহাতে মানুষ গঠিত হয়, এমন সর্বাঙ্গসম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। কোন বিষয় সত্য কি অসত্যজানিতে হইলে তাহার অব্যর্থ পরীক্ষা এইঃ উহা তোমাকে শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা; যদি করে তবে তাহা বিষবত পরিহার করউহাতে প্রাণ নাই, উহা কখন সত্য হইতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতাবিধায়ক, সত্যই জ্ঞানস্বরূপ। সত্য নিশ্চয়ই বলপ্রদ, হৃদয়ের অন্ধকার দূর করিয়া দেয়, হৃদয়ে বল দেয়।  স্বামী বিবেকানন্দ

@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started