যে মূলো খেয়েছে, তার ঁঢেকুরেতেই টের পাওয়া য়ায়। তেমনি যে ধার্মিক তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্ম প্রসঙ্গই করে থাকে।II Sri Ramakrishna Bani II শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ৯ —– স্বামী ব্রহ্মানন্দ সংকলিত

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

SRI RAMAKRISHNA
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; direction: ltr; font-variant: normal; color: #181818; letter-spacing: normal; line-height: 120%; text-align: left; orphans: 2; widows: 2; text-decoration: none } p.western { font-family: “Merriweather”, “Georgia”, serif; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } p.cjk { font-size: 15pt } p.ctl { font-family: “inherit”; font-size: 15pt; font-style: normal; font-weight: normal } a:link { so-language: zxx }
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ৯ —– স্বামী ব্রহ্মানন্দ সংকলিত

জীবের অবস্থাভেদ
৬।  পায়রার ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে, সেইরকম বদ্ধজীবের সঙ্গে কথাকইলে টের পাওয়া যায়, বিষয়বাসনা তাদের ভিতর গজগজ করছে। বিষয়ই তাদের ভাল লাগে, ধর্মকথা ভাল লাগে না।
৭। যে মূলো খেয়েছে, তার ঁঢেকুরেতেই টের পাওয়া য়ায়। তেমনি যে ধার্মিক তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্ম প্রসঙ্গই করে থাকে। আর যে বিষয়ী, সে বিষয়ের কথাই বলে থাকে।
৮।  দু রকমের মাছি আছে — একরকম মধুমাছি, তারা মধু ভিন্ন আর কিছুই খায় না। আর একরকম মাছি মধুতেও বসে, আর যদি পচা ঘা পায় তখুনি মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে।
সেইরকম দুই প্রকৃতির লোক আছে — যারা ঈশ্বরানুরাগী, তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না। আর যারা সংসারাসক্ত জীব, তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেহ কাম-কাঞ্চনের কথা কয়, তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয়।
৯। বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না, পরকেও শুনতে দেয় না, ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেহ ধ্যান-ধারণা করলে তাকে নানাপ্রকার ঠাট্টা করে।
১০।  যেমন কুমীরের গায়ে অস্ত্র মারলে অস্ত্র ঠিকরে পড়ে য়ায় — তার গায়ে কিছুতেই লাগে না, তেমনি বদ্ধজীবের কাছে ধর্মকথা যতই বল না কেন, কিছুতেই তাদের প্রাণে লাগাতে পারবে না।

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started