https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
![]() |
| Swami Advaitananda |
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী (বুড়োগোপাল)মহারাজের পূণ্য জন্মতিথিতে তাঁর সিঁথি স্থিত বাসভবনে রামকৃষ্ণ মঠের নতুন শাখা “শ্রীরামকৃষ্ণ স্মৃতিভবন“–এর শুভ উদ্বোধন সুসম্পন্ন হল রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ–সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজী মহারাজের শুভ হস্তে, রামকৃষ্ণ সংঘ যাদের হাতে বিকশিত হয়েছে স্বামী অদ্বৈতানন্দ তাদের মধ্যে অন্যতম । বেলুড় মঠ কেনার পর থেকেই শুরু হয় বৃদ্ধ গোপালদা কর্মজীবন । বেলুড়ের উঁচুনিচু জমিনকে সমতল করেন কিছু মজুরের সাহায্যে । এই কাজে তাঁর এত নিষ্ঠা ছিল যে দুপুরে তিনি কাজের যায়গাতে খেতেন । তিনই মঠে সবজি চাষ শুরু করেন ।
লাটু মহারাজের কথায় — ” আরে , বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটত না । “বাবু মহারাজের অনুপস্থিতিতে নিষ্ঠা সহকারে ঠাকুর পূজা করতেন ।
তাঁর সযত্নে মঠের বাগান পরিপূর্ণ থাকত পূজার ফুল , ভোগের ফল এবং বিভিন্ন তরিতরকারিতে । আর গোরু পালন করতেন । তিন ঠাকুরের মতো খুব রসিক ছিলেন । ভালো গীতা পাঠ করতেন । তিনি নিজের হাতে ‘ পঞ্চগীতা ‘ লেখেন । তিনি নিজে সত্যনিষ্ঠ ছিলেন এবং ব্রহ্মচারীদের তা হওয়ার জন্য উৎসাহ দিতেন ।আজকের দিনে মহারাজকে আমার শতকোটি প্রণাম ।, আজ স্বামী অদ্বৈতানন্দ মহারাজের জন্মতিথি
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }
![]() |

