Ramkrishna Math Barashat Program Schedule II রামকৃষ্ণ মঠ বারাসাত অনুষ্ঠান সূচি
![]() |
| Ramkrishna Math Barashat Program Schedule II রামকৃষ্ণ মঠ বারাসাত অনুষ্ঠান সূচি |
![]() |
| Ramkrishna Math Barashat Program Schedule II রামকৃষ্ণ মঠ বারাসাত অনুষ্ঠান সূচি |
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
Ramkrishna Math Barashat Program Schedule II রামকৃষ্ণ মঠ বারাসাত অনুষ্ঠান সূচি
প্রাচীন সাধুদের কথা “একদিন লাটু মহারাজকে জিজ্ঞাসা করলাম, “মহারাজ আপনি স্বামীজীর বক্তৃতা শুনেছেন? তিনি বললেন, হুঁ, ঠিক শুনেছি। কোথায়? ‘লাহােরে।” ‘কী রকম বক্তৃতা হলাে বলুন।
“লাটু মহারাজ বললেন ঃ- একদিন দেখলাম এক চার-ঘােড়ার গাড়ি আর তার ভেতরে দুই সাহেব বসে আছে। তারপর আমি খোঁজ নিয়ে জানলাম, স্বামীজী কলেজে বক্তৃতা দেবেন। স্বামীজী আমাকে ডেকে বললেন, ‘লেটো, আজ বক্তৃতা আছে। তুই আমার সঙ্গে যাবি। আমি বললাম, “ভাই, তুমি তাে আংরেজিতে বক্তৃতা দেবে, আমি তাে আংরেজি বুঝতে পারবে না।’ ‘না, তােকে যেতে হবে। বল, তুই আমার ভাই কি না?’ ‘হাঁ, আমি তােমার ভাই আছি। আমি আবার স্বামীজীকে বললাম, “ভাই, আমি তােমার সঙ্গে যাব না।” “কেন রে? এই যে বললি, তুই আমার ভাই। ও তাে ঠিক আছে। লেকিন হামার তাে সিলিকেন (silken) আলখাল্লা নেহি। স্বামীজী তাে তাঁর একটা সিলিকেন আলখাল্লা আমাকে পরিয়ে দিলেন। তা স্বামীজী হামার চেয়ে অনেক লম্বা ছিলেন জানিস তাে। ও আলখাল্লা তাে আমার পা থেকে নিচে বেরিয়ে গেল। তখন স্বামীজী তার খানিকটা তুলে আমার কোমরে বেঁধে দিলেন। তখন আমি বললাম, “ভাই, আমার তাে পড়ী নেই। তখন স্বামীজী তাঁর ঘরে গিয়ে হামাকে একটা পশুড়ী বেঁধে দিলেন। তারপর তিনি আমাকে বললেন, ‘লেটো, এবার আয়নার সামনে গিয়ে চেহারাটা দেখে নে তাে। আমি দেখলাম—লেটো নেই; এক দোসরা আদমি দাঁড়িয়ে আছে। আমি আবার স্বামীজীকে বললাম, ‘ভাই, আমি কিন্তু কোচোয়ানের কাছে বসবে।’ ‘কেন তুই কোচোয়ানের কাছে বসবি?’ ‘ভাই, তােমার সঙ্গে সাহেব যাবে, আমি তােমার সঙ্গে বসবে না। ‘লেটো, এই যে তুই একটু আগে বললি, তুই আমার ভাই।’ ‘জরুর—আচ্ছা। ভাই-তােমার কাছে বসবে। তারপর স্বামীজী গাড়িতে বসবার আগেই আমি গিয়ে বসে রইলাম। স্বামীজী আমার পাশে বসলে আর সাহেব দু-জন হামাদের সামনে বসলে। গাড়ি কলেজে গেল। খুব লােক। স্বামীজী একটা ঘরে ঢুকে একটা পড়ী বেঁধে নিল। বেদান্তকেশরী! স্বামীজী বেদান্তকেশরী ছিলেন জানিস তাে! স্বামীজী তাে বক্তৃতা শুরু করলেন। একবার এদিক যাচ্ছেন আর বলছেন; আবার ওদিকে যাচ্ছেন আর বলছেন। আবার এদিকওদিক ঘুরছেন। তারপর স্বামীজী একটা ঘুসি লাগিয়ে দিলেন টেবিলের ওপর। টেবিলের ওপর একটা ফুলদানি ছিল—তা পড়ে চুরমার হয়ে গেল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

