![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx } |
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Ramakrishna
|
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Ramakrishna
|
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Ramakrishna
|
মন স্থির হলে বায়ু স্থির হয় – কুম্ভক হয়। আবার বায়ু স্থির হলেই মন একাগ্র হয়। ভক্তিতেও কুম্ভক আপনি হয় – বায়ু স্থির হয়ে যায়। হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ-মনন ও মন্ত্রজপ করলে প্রাণায়াম আপনা হতেই হয়।
অভ্যাস ও বৈরাগ্য ছাড়া মনের একাগ্রতা আনবার কোন অন্য কোন সুগম বা সহজ উপায় নেই।
৭। যতক্ষণই জপধ্যান কর – তা ১০ মিনিট কর সেও ভাল, কিন্তু সেটুকু প্রাণমন ঢেলে দিয়ে করবে। তিনি অন্তর্যামী, ভেতর দেখেন, তিনি তাে আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখবেন না।
৮। প্রথম প্রথম জপধ্যান নিরিসই লাগে, তবু ওষুধ গেলার মতাে করে যাবে। ৩-৪ বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে। তখন একদিন না করলে ভারি কষ্ট হবে, কিছু ভাল লাগবে না।
৯। আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে পুরুষকার দরকার। আমি নিজের চেষ্টায় সাধন-ভজন করে ভগবান লাভ করবাে, এই দৃঢ় সঙ্কল্প করে নিষ্ঠার সহিত ৩-৪বৎসর রােজ অন্ততঃ সকাল ও সন্ধ্যায় প্রত্যেক বারে ২ ঘন্টা করে আসনে বসে জপধ্যান করে যাও দেখি ।
১০। সংসারীর পক্ষে বেশী প্রাণায়াম করা ভাল নয়। যারা বেশী প্রাণায়াম করতে ইচ্ছুক, তাদের যথাসময়ে পরিমিত পুষ্টিকর সাত্ত্বিক আহার, নিয়মিত কার্যকলাপ, উদ্বেগশূন্য জীবন, স্বাস্থ্যকর নির্জন স্থান, বিশুদ্ধ বায়ু, কোষ্ঠ পরিষ্কার, স্বল্পভাসী হওয়া – এ সব চাই। আর সর্বোপরি ঠিক ঠিক ব্রহ্মচর্য রক্ষা করা চাই। এসবের ব্যতিক্রম হলে হৃদরােগ, বা মস্তিষ্কের রােগ হবার সম্ভাবনা।
১১। জপধ্যান করতে করতে যখন মন স্থির হবে, শুদ্ধ হবে, তখন তােমার মনই তােমার গুরু হবে, অন্তর হতেই সকল বিষয় বুঝতে পারবে, সংশয় ও প্রশ্নের সমাধান পাবে। তােমাকে পর পর যা করতে হবে, কিভাবে চলতে হবে, মনই সব বলে দেবে।
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



