শ্রীশ্রীমায়ের নিজের মুখে সেই ঐতিহাসিক ষােড়শী পুজাঃঃ :

শ্রীশ্রীমায়ের নিজের মুখে সেই ঐতিহাসিক ষােড়শী পুজাঃঃ

ষােড়শী পুজা
ষােড়শী পুজা


https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষােড়শী পূজো করলেন। ফলহারিণী কালীপূজোর রাত্রে প্রায় নটায় আমাকে তাঁর ঘরে আনালেন। কালীবাড়ীতে গান বাজনা, হৈ চৈ।সবাই তা নিয়ে ব্যস্ত। আর তাঁর সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি?- একমাত্র দর্শন স্পরশন, আর তাে কিছু হয় না। দীনু বলে একটী ছেলে আমার ভাসুরপাে হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে,ঠাকুরের কাছে থাকতাে।
তিনি খুব ভালােবাসতেন। সে সব ফুল-বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগল। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজোর সময় আর কেউ ছিল ,একা তিনি ছিলেন।পূজোর শেষাশেষি হৃদয় এসেছিল। পূজোর সব জোগাড়। আমাকে বসতে বললেন। আমি তাঁর চৌকির উত্তর পাশে (গঙ্গাজলের) জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর উত্তর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন।
দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। (পুজোর প্রথমে) পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর। দিলেন,কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছে ছিল না। আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি।


https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started