স্বামী ত্রিগুণাতীতানন্দকে লিখিত II VISIT TODAY RAMAKRISHNA

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Sri Ramakrishna
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }

Sri Ramakrishna

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Sri Ramakrishna
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }

Sri Ramakrishna

Sri Ramakrishna
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }    Sri Ramakrishna 

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }

স্বামী ত্রিগুণাতীতানন্দকে লিখিত
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }

জানুয়ারী, ১৮৯৬
 প্রিয় সারদা,
তাের কাগজের idea (সঙ্কল্প) অতি উত্তম বটে এবং উঠে পড়ে লেগে যা, পরােয়া নেই। ৫০০ টাকা পত্রপাঠ পাঠিয়ে দেবাে, ভাবনা নাই টাকার জন্য। আপাতত এই চিঠি দেখিয়ে কারুর কাছে ধার ক’রে নে। এই চিঠির জবাব—চিঠির উত্তরে আমি ৫০০ টাকা পাঠিয়ে দেবাে। ৫০০ টাকায় কিছু আসে যায় কি? খ্রীষ্টিয়ান, মুসলমান ধর্ম প্রচারের ঢের লােক আছে, তুই আপনার দেশী ধর্মের প্রচার এখন ক’রে ওঠ দিকি। তবে কোনও আরবীজানা মুসলমানভায়া ধ’রে যদি পুরানাে আরবী গ্রন্থের তর্জমা করাতে পারাে, ভাল হয়। ফার্সী ভাষায় অনেক Indian History (ভারতীয় ইতিহাস) আছে। যদি সেগুলাে ক্রমে ক্রমে তর্জমা করাতে পারাে, একটা বেশ regular item (নিয়মিত বিষয়) হবে। লেখক অনেক চাই। তার পর গ্রাহক যােগাড়ই মুশকিল। উপায়—তােরা দেশে দেশে ঘুরে বেড়াস, বাঙলা ভাষা যেখানে যেখানে আছে, লােক ধ’রে কাগজ গতিয়ে দিবি।চালাও কাগজ, কুছ পরােয়া নাই। শশী, শরৎ, কালী প্রভৃতি সকলে পড়ে (মিলে) লিখতে আরম্ভ কর। ঘরে বসে ভাত খেলে কি হয়? তুই খুব বাহাদুরি করেছিস। বাহবা, সাবাস! গুজগুঁজেগুলাে পেছু পড়ে থাকবে হাঁ ক’রে, আর তুই লম্ফদিয়ে সকলের মাথায় উঠে যাবি। ওরা নিজেদের উদ্ধার করছেনা হবে ওদের উদ্ধারনা হবে আর কারুর।মােচ্ছব (মহােৎসব) এমনি মাচাবি যে, দুনিয়াময় তার আওয়াজ যায়। অনেকে আছেন, যারা কেবল খুঁত কাড়তে পারেন; কিন্তু কাজের বেলা তাে ‘খোঁজ খবর নহি পাওয়ে। লেগে যা, যত পারিস। পরে আমি ইণ্ডিয়ায় (ভারতে) এসে তােলপাড় করে তুলব। ভয় কি? নাই নাই বললে সাপের বিষ উড়ে যায়। নাই নাই বলে যে নাই হয়ে যেতে হবে!…
গঙ্গাধরখুব বাহাদুরি করছে। সাবাস! কালী তার সঙ্গে কাজে লেগেছে। খুব সাবাস! একজন মাদ্রাজে যা, একজন বম্বে যা। তােলপাড় কর—তােলপাড় কর দুনিয়া। কি বলব আপসােস—যদি আমার মতাে দুটা তিনটা তােদের মধ্যে থাকত—ধরা কাঁপিয়ে দিয়ে চলে যেতুম। কি করি, ধীরে ধীরে যেতে হচ্ছে। তােলপাড় কর—তােলপাড় কর। একটাকে চীন দেশে পাঠিয়ে দে, একটাকে জাপান দেশে পাঠা। গৃহস্থদের কাজ । নয়।.সন্নিসির দলকে হুঙ্কার দিতে হবে ঃ ‘হর, হর, শ—ম্ভো!


ইতি 
বিবেকানন্দ

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started