শ্রীরামকৃষ্ণ বেদীতলে অভেদানন্দ
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Sarada Devi
|
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Swami Shivananda
|
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
BANERSHAR SHIVA LINGA

Swami Vivekananda
|
![]() |
| @page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% } a:link { so-language: zxx }
Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }
দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে।
কোথায় সেই যোগীগুরু পাওয়া যাবে— যাঁর কাছ থেকে সহজেই শিখে নিতে পারবেন এই বিদ্যা—এই চিন্তা সর্বদা মাথায় ঘুরতে লাগল যুবক কালীর। অবশেষে উত্তর পেলেন সহপাঠী সুহৃদবন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্যের নিকট। তিনি বললেন—‘হ্যাঁ, আমি জানি, এক অদ্ভুত যােগী পরমহংস দক্ষিণেশ্বরে রাণী রাসমণির কালীবাড়ীতে থাকেন। তাঁর কোনাে ভণ্ডামী নেই। তিনি যথার্থই যােগী—মহাযােগী। তিনি বােধহয় তােমার যােগশিক্ষা করার ইচ্ছা পূরণ করতে পারেন।‘
যজ্ঞেশ্বরের মুখে এই কথা শুনে হৃদয় এক অনাগত আনন্দের স্রোতে ভেসে গেল কালীপ্রসাদের। কিন্তু কেমন করে যাবেন তিনি দক্ষিণেশ্বর? কোথায় রাণী রাসমণির সেই কালীবাড়ী ? কিছুই যে জানা নেই। যজ্ঞেশ্বরের বাড়ীর ঠিকানা বাগবাজারে রামকান্ত বসু স্ট্রীটে, কিন্তু ঠিক কোথায় তাও যে জানা নেই, ফলে তাকে জিজ্ঞাসা করারও কোনাে উপায় নেই। অগত্যা নিজের মাকেই জিজ্ঞাসা করলেন কালীপ্রসাদ— দক্ষিণেশ্বরে রাণী রাসমণির কালীবাড়ী কোথায়। কিন্তু মাতা কেমন করে ‘ সে কথা জানবেন। এদিকে কালীপ্রসাদের যে না গেলে নয়। ঐ যে গানে বলেছে—
“তােমাদের শ্যাম কথার কথা—
আমার শ্যাম অন্তরের ব্যাথা, সই গাে।‘…”
পরমযােগী পরমহংসকে দেখার জন্য ক্রমশই ব্যাকুল হতে লাগল। তাঁর মন, কী এক অদৃশ্য আকর্ষণ! কি করে দক্ষিণেশ্বরে গিয়ে পরমহংসদেবকে দর্শন করা যায় সে কথাই দিবারাত্র মনে হতে লাগল।