ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? II ঠাকুর এ কয়টার উপর বিশেষ লক্ষ্য রাখতেনঃ (1-5)

p { margin-bottom: 0.25cm; line-height: 120%; }

@page { margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 120% }

ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? – শ্রীম দর্শন।

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

SRI RAMAKRISHNA
SRI RAMAKRISHNA
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঠাকুর এ কয়টার উপর বিশেষ লক্ষ্য রাখতেনঃ

প্রথম, পরিষ্কার–পরিচ্ছন্নতা। প্রায়ই আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে। ঈশ্বরচিন্তা করে দেহভুল ক’জনের হচ্ছে? পরিষ্কার–পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। অন্তর্বহিঃ শৌচের দরকার। 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দ্বিতীয়, waste (অপব্যয়) না হয়। অনেকে জিনিস নষ্ট করে, তা দেখতে পারতেন না। একবার এক টুকরা লেবুর জায়গায় ছয় টুকরা কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থোপার্জন করে, সেই অর্থে সেবা হচ্ছে, তার অপব্যবহার! বলতেন, লক্ষ্মীছাড়া থেকে কৃপণ হওয়া ভাল। দু’টোই খারাপ, তবু তো যা তা নষ্ট না করে কৃপণ হওয়া ভাল। আহারের সময় অনেকে ভাতটাত কত নষ্ট করে। এসব পছন্দ করতেন না। কুকুরের জন্য দুটি রাখতে হয়। তাছাড়া যেমন আবশ্যক তেমনি নাও – নষ্ট না হয়। 

তৃতীয়, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। বলতেন, সেলাইকরা কাপড় পরলে লক্ষ্মীছাড়া হয়।

চতুর্থ, এলোমেলো ভাব – যেমন এখানকার জিনিস ওখানে রাখা। যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা।
পঞ্চম, নিজের রান্না নিজে করা। বলতেন, ভক্তরা যারা তাঁর ভজন করবে, তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে। ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে। এতে পরের উপর নির্ভর করতে হয় না, আর সত্ত্বহানিও হয় না।
বলতেন, সর্বাবস্থায় তাঁর পূজা। কোনটাই অবহেলা করা চলে না। আহার বিহার, শয়ন, চলন, বলন, সর্বদা সর্ববস্তুতে তাঁর অনুধ্যান। তবে তো ধর্ম।

ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? – শ্রীম দর্শন।

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free