বেলুড় মঠের পূজায় মায়ের নির্দেশে পশুবলি নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার্থে কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। তাই নবমীতে পশুবলি হয় না II কুমারীপূজা II স্বামীজির জ্যান্ত দুর্গা

কুমারীপূজা
কুমারীপূজা II স্বামীজির  জ্যান্ত দুর্গা 

স্বামীজির ‘ জ্যান্ত দুর্গা ‘ —–

         রবিরার সেদিন ছিল , মহাঅষ্টমী । মঠে অসংখ্য নরনারী ভিড় করেছে , কেউ কেউ স্বামীজিকে দর্শন করতে এসেছে। হাজার  হাজার লোকে বসে প্রসাদ গ্রহণ করছে, বিশেষ করে দরিদ্রনারায়ণের প্রতি বিশেষ যত্ন ছিল স্বামীজির নির্দেশ। কিন্তু সেদিন তিনি নিজেই জ্বরে পড়লেন।

          শ্রীমা জানিয়েছেন – ” পূজার দিন লোকে লোকারণ্য হয়ে গেছে , ছেলেরা সবাই খাটছে ; ওমা , এইসময়ে নরেন এসে বললে – ‘ মা , আমার জ্বর করে দাও!’  ওমা , বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এল। আমি বলি –  ‘ওমা একি হল ? এখন কি হবে ? ‘

     নরেন বললে – ‘ কোন চিন্তা নেই মা,  সেধে জ্বর নিলুম এই জন্যে যে , ছেলেগুলো প্রাণপণ খাটছে ,তবু কোথায় কি ত্রুটি হবে , আমি রেগে যাব , চাই কি দুচারটে থাপ্পড়ই বসিয়ে দেব। তখন ওদেরও কষ্ট হবে , আমারও। তাই ভাবলুম –  কাজ কি , থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে !’

পরদিন সোমবার , প্রাতে সন্ধিপূজা ! ভোর সাড়ে ছটায় স্বামীজি পূজামণ্ডপে এসে বসলেন । শ্রীদুর্গামায়ের রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিলেন। উজ্জ্বল , জ্যোতির্ময় , সহাস্য মুখমণ্ডল –   ভাবগম্ভীর ভাবে বসে আছেন। স্বামীজি কুমারী পূজা করলেন। সে এক অপূর্ব দৃশ্য ! শ্রীমা তখন সেখানে উপস্থিত। সাধারণত , অষ্টমীতেই কুমারীপূজা হয় কিন্তু স্বামীজি অসুস্থ ছিলেন বলে পরের দিন করলেন। বেলুড় মঠের দুর্গাপূজার একটি বিশেষ অনুষঙ্গ হল –  কুমারীপূজা। 

শ্রীরামকৃষ্ণ কুমারীকে ভগবতীর অংশ বলেছেন। শ্রীমা সারদা দেবীকে ষোড়শীরূপে পূজা করা , আবার সাধনা শেষে ষোড়শীরূপিণী জগন্মাতার শ্রীচরণে তাঁর সব সাধনার ফল সমর্পণ করেন।

     শ্রীরামকৃষ্ণের মতে –   মাতৃভাব বড় শুদ্ধভাব, কুমারীকে দেবীরূপে দেখা , তাকে জননীজ্ঞানে পূজা করা –   সেই শুদ্ধ সত্ত্বভাবেরই সার্থক প্রকাশ।

      বেলুড় মঠের পূজায় মায়ের নির্দেশে পশুবলি নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার্থে কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। তাই নবমীতে পশুবলি হয় না।

কুমারীপূজা
কুমারীপূজা II স্বামীজির  জ্যান্ত দুর্গা 

         – জয় মা জগজ্জননী । সকলের জন্য শুভ ষষ্টির শুভেচ্ছা রইল।

কুমারীপূজা
কুমারীপূজা II স্বামীজির  জ্যান্ত দুর্গা 

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free